Chandrayaan 3: রাত নামল চাঁদের বুকে, নিজেদের দায়িত্ব সম্পন্ন করে ঘুমাল ‘বিক্রম’ ও ‘প্রজ্ঞান’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সূর্যালোকে এক চন্দ্রদিবস কাজের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছিল। সমস্ত পরীক্ষায় সফল ভাবেই উতরে গিয়েছে বিক্রম আর প্রজ্ঞান। কিন্তু সূর্য ডোবার মুহূর্ত এগিয়ে এল ক্রমে, আঁধার নামল চন্দ্রপৃষ্ঠে। ঘুমপাড়ানি গান গেয়ে ল্যান্ডার ‘বিক্রম’ এবং রোভার ‘প্রজ্ঞান’কে ঘুমের দেশে পাঠানো হল ইসরোর তরফে। শনিবার মহাকাশে প্রথম সৌরযান আদিত্য় L1 পাঠানোর পরই ‘বিক্রম’ এবং ‘প্রজ্ঞান’কে ঘুম পাড়ানোর ঘোষণা করেছিলেন ISRO প্রধান এস সোমনাথ। আর এখন সেই প্রক্রিয়া সম্পন্ন হল।

চন্দ্রযান ৩ সম্পর্কিত যাবতীয় খবর থাকল এখানে, দেখে নিন লিঙ্কে ক্লিক করে

গত ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ হয় ল্যান্ডার ‘বিক্রমে’র। তার পর চাঁদের মাটিতে নেমে অনুসন্ধানের কাজ শুরু করে দেয় রোভার ‘প্রজ্ঞান’ও। সূর্যালোকে একচন্দ্রদিবস চাঁদের বুকে কাজ চালানোর লক্ষ্য় নিয়ে অবতরণ করেছিল তারা, পৃথিবীর হিসেবে যা প্রায় ১৪ দিন। অর্থাৎ পৃথিবীর বুকে যেমন ১২ ঘণ্টা আলো এবং ১২ ঘণ্টা অন্ধকারের নিরিখে গোটা দিনের হিসেব হয়, চাঁদের বুকে এই হিসেব হয় ১৪ দিনের নিরিখে। অর্থাৎ পৃথিবীর হিসেবে, ১৪ দিন সূর্যের আলো পায় চাঁদ, বাকি ১৪ দিন কাটে অন্ধকারে, প্রচণ্ড ঠান্ডায়।

সূর্যের আলোয় চন্দ্রবক্ষে ইতিমধ্যেই প্রায় ১২ দিন (পৃথিবীর হিসেবে) কাটিয়ে ফেলেছে ল্যান্ডার ‘বিক্রম’ এবং রোভার ‘প্রজ্ঞান’। আর সোমবার থেকে রাত নামছে চাঁদের বুকে। তার মধ্যে পাততাড়ি গুটিয়ে ফেলতে হবে তাদের। শনিবার আদিত্য L1 পৃথিবী থেকে রওনা দেওয়ার পর, সেই প্রস্তুতি শুরুর ঘোষণা করেন ISRO প্রধান সোমনাথ। তিনি বলেন, “ল্যান্ডার থেকে ইতিমধ্যেই ১০০ মিটার পথ অতিক্রম করে ফেলেছে রোভারটি। এক-দু’দিনের মধ্যে ল্যান্ডার এবং রোভারটিকে ঘুম পাড়ানোর কাজ শুরু করব আমরা, যাতে চাঁদের বুকে দীর্ঘমেয়াদি রাতের মোকাবিলা করতে পারে তারা।”

রাত নামল চাঁদের বুকে, নিজেদের দায়িত্ব সম্পন্ন করে ঘুমাল ‘বিক্রম’ ও ‘প্রজ্ঞান’

রাত নামল চাঁদের বুকে, নিজেদের দায়িত্ব সম্পন্ন করে ঘুমাল ‘বিক্রম’ ও ‘প্রজ্ঞান’
রাত নামল চাঁদের বুকে, নিজেদের দায়িত্ব সম্পন্ন করে ঘুমাল ‘বিক্রম’ ও ‘প্রজ্ঞান’

গোড়াতেই এক চন্দ্রদিবসের জন্য চন্দ্রপৃষ্ঠে কাজের মেয়াদ বেঁধে দেওয়া হয়েছিল ল্যান্ডার ‘বিক্রম’ এবং রোভার ‘প্রজ্ঞানে’র জন্য। চাঁদের বুকে রাত নামলে, অন্ধকারে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয় তাদের পক্ষে। সূর্যাস্তের পর চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রাও -১৮০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। অত ঠান্ডাও সহ্য করতে পারবে না ‘বিক্রম’ এবং ‘প্রজ্ঞান’। তাই তাদের ঘুম পাড়িয়ে রাখার সিদ্ধান্ত। ১৪ দিন পর ফের সূর্য উঠলে যদি ঘুম ভাঙানো সম্ভব হয়, তাহলে আবারও কাজ শুরু করবে তারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত