Sreelekha Mitra: যোনি থেকে একটা আস্ত কাঁঠাল বেরিয়ে গেল, সন্তান জন্মের অনুভূতি নিয়ে খোলামেলা শ্রীলেখা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বারবার নিজের অনুভূতি নিয়ে ভীষণ খোলামেলা শ্রীলেখা। ডেইলি লাইফ থেকে শুটিং, রাজনৈতিক চর্চা থেকে ব্যক্তিগত জীবন সব ব্যাপারেই সোশ্যাল মিডিয়ায় ভীষণ ওয়াকিবহাল তিনি। এবার সন্তান জন্ম নিয়ে নিজের মাতৃত্বের অভিজ্ঞতা জানালেন নিজের ইন্সটাগ্রামে। প্রায় ৩৩ বছর বয়সে স্বাভাবিকভাবেই জন্ম দিয়েছিলেন কন্যা সন্তানের। কষ্টের অনুভূতি হলেও কতটা আনন্দ হয়েছিল তা বোঝাতে দিলেন অসাধারন এক উপমা।

আরও পড়ুনঃ বলিউডে পা জুনিয়ার বাদশা আরিয়ানের, আনন্দে আত্মহারা খান পরিবার

যেখানে আজকাল ‘মা’ হওয়ার কষ্ট লাঘব করতে বেশীরভাগ ক্ষেত্রে নেওয়া হয় সিজারের পদক্ষেপ। শারীরিক সমস্যা থেকে সন্তান প্রসবে ভীতি এসবের কারণে চিকিৎসকরাও মনে করেন সিজারের কথা। কিন্তু স্বাভাবিক ভাবে সন্তান জন্ম দিয়েছিলেন শ্রীলেখা। যখন তাঁর বয়স ছিল ৩৩ তখন একেবারে স্বাভাবিক পদ্ধতিতে তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন সন্তানের জন্ম দেবেন।

যোনি থেকে একটা আস্ত আনারস বেরিয়ে গেল, সন্তান জন্মের অনুভূতি নিয়ে খোলামেলা শ্রীলেখা
যোনি থেকে একটা আস্ত কাঁঠাল বেরিয়ে গেল, সন্তান জন্মের অনুভূতি নিয়ে খোলামেলা শ্রীলেখা

দেখতে দেখতে কেটে গিয়েছে ১৭ বছর। শ্রীলেখার কন্যা একেবারে সাবালিকা বয়সের গোড়ায়। কিন্তু মায়ের কাছে মেয়ে মাইয়া এখনও খুদে। তাই নিজের সদ্যজাত কন্যা সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে তিনি লিখলেন আবেগঘন পোস্ট। “সন্তান জন্মের সম্পূর্ণ অনুভূতি উপভোগ করতে চেয়েছিলাম। প্রেগন্যান্সি সংক্রান্ত সবকিছুই আমার নর্মাল ছিল। নর্মাল ডেলিভারিই করাব ঠিক করেছিলাম। আমার চিকিৎসক তাতে আমাকে সাপোর্টও করেছিলেন। মনে হয়েছিল, যোনি থেকে একটা আস্ত আনারস বেরিয়ে এল। সেই তীব্রতম যন্ত্রণা এক নিমেষে গায়েব হয়ে গিয়েছিল যখন আমার মধ্যে থেকে ঐশী বেরিয়ে আসে। ৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টা নাগাদ ওর জন্ম হয়। ওর জন্যই আমার মনে হয়েছিল ঈশ্বর এভাবেই প্রাণ দান করেন সকলকে। এই ছবিটি ঐশীর জন্মের ৫ মিনিট পর তোলা। আজ ওর ১৭ বছরের জন্মদিন। হ্যাপি বার্থ ডে মাইয়া। আমার ছোট মা। জীবনে ওর চলার পথে যাই আসুক না কেন, ও যেন ভাল মানুষ হয়েই থাকতে পারে। আমেন…”

যোনি থেকে একটা আস্ত কাঁঠাল বেরিয়ে গেল, সন্তান জন্মের অনুভূতি নিয়ে খোলামেলা শ্রীলেখা

sreelekha dau 123445

জন্মদিনে মেয়ের জন্য অনেক কিছু কিনেছেন শ্রীলেখা। বই, জামা, লিপস্টিক কিনে দিয়েছেন। এতদিন তাঁর মেয়ের ছিল একটা বেবি খাট,  এবার ঐশীর শোয়ার জন্য একটা খাটও কিনে দিয়েছেন তিনি ।  এদিন মেয়ে ও তাঁর বন্ধুদের সঙ্গে পার্টিও করেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর