Aryan Khan: বলিউডে পা জুনিয়ার বাদশা আরিয়ানের, আনন্দে আত্মহারা খান পরিবার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জল্পনা সত্যি হল। বলিউডে এবার পা রাখছেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। তবে নায়ক হিসাবে নয় পরিচালক হিসেবে অভিষেক ঘটাতে চলেছেন  আরিয়ানের। নিজেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করে সুখবরটা জানিয়েছেন শাহরুখ পুত্র।

আরও পড়ুনঃ ডাক্তার মানে সে কি মানুষ নয়? ঐন্দ্রিলার মৃত্যুতে বিস্ফোরক ‘মা’ শিখা

বাবা শাহরুখ খান বিশ্বের অন্যতম সফল অভিনেতা হলেও আরিয়ান আগাগোড়াই মন দিয়েছেন লেখালেখিতে। সাদা পাতায় নিজের কল্পনাকে তুলে এনে বুনেছেন গল্প। মঙ্গলবার অবশেষে নতুন অধ্যায় শুরুর কথা জানিয়ে দিলেন শাহরুখ-তনয়। নবাগত পরিচালকে প্রথম ছবির প্রযোজনার দায়িত্বে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। যা শাহরুখের সংস্থা।

বলিউডে পা জুনিয়ার বাদশা আরিয়ানের, আনন্দে আত্মহারা খান পরিবার
বলিউডে পা জুনিয়ার বাদশা আরিয়ানের, আনন্দে আত্মহারা খান পরিবার

ছেলের নতুন অধ্যায়ের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন স্বয়ং বাদশা। শাহরুখ পুত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, একটা ফিল্মস্ক্রিপ্ট, যাতে লেখা ‘আরিয়ান খানের জন্য’। আর এই ছবি শেয়ার করেই তিনি লিখলেন, ‘লেখার কাজ শেষ। অ্যাকশন বলার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

বলিউডে পা জুনিয়ার বাদশা আরিয়ানের, কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে?

srk son 2চলতি বছরের শুরু থেকেই বাবার একাধিক বিজনেস প্রোজেক্টও দায়িত্ব নিয়ে সামলাতে দেখা গিয়েছে আরিয়ানকে। টি২০ বিশ্বকাপের নিলাম থেকে শুরু করে প্রায় প্রতিটা ম্যাচেই তিনি হাজির হয়েছিলেন। সঙ্গে মুম্বইয়ের বড় বড় ফিল্মি পার্টিতেও গিয়েছেন তিনি। বরাবরই মিডিয়ার থেকে দূরে থাকতে ভালোবাসতেন শাহরুখ খানের বছর পঁচিশের ছেলে। কিন্তু সালে তাঁর নাম জড়িয়েছিল মাদক মামলায়। মুম্বই থেকে গোয়াগামী এক প্রমোদতরী থেকে গ্রেফতার করা হয় তাঁকে। এরপর প্রায় ১ মাসের মত হয়েছিল হাজতবাস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন