নিজের মাতৃ ভাষায় কথা বলুন, হিন্দি দিবসে দেশবাসীকে পরামর্শ স্বরাষ্ট্র মন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিজের মাতৃ ভাষায় কথা বলুন। একজন মানুষের পরিচয় তাঁর কর্ম ও ভাবনাতে। ভাষা দিয়ে মানুষের বিচার হয় না। হিন্দি ভাষা দিবসে দেশবাসীকে মাতৃভাষায় কথা বলার আবেদন জানালেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুনঃ ইঞ্জিনিয়ারিং পাঠ্যপুস্তকে এবার রামায়ণ

আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে ‘হিন্দি দিবস’ এর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মাতৃভাষার গুনোগান করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, ‘আগে যখন বিশ্ব মঞ্চে ভারতীয় প্রতিনিধিরা ভাষণ দিতেন, তখন অনেকেই সেই ভাষা বুঝতেন না। কিন্তু সেই প্রতিবন্ধকতা দূর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি হিন্দিতেই সাড়া বিশ্বে ভাষণ দেন।’

তিনি আরও বলেছেন, ‘কখনও সিদ্ধান্তহীনতায় ভুগবেন না। বিশ্বের সর্বোচ্চ মঞ্চে আমাদের প্রধানমন্ত্রী হিন্দিতে কথা বলেন। একটা সময় মানুষ ভাবেন, যদি আমি নিজের ভাষায় কথা বলি, তাহলে অন্যরা কী মনে করবেন? আপনি কাজ দিয়ে, ভাবনা দিয়ে পরিচিতি পাবেন। ভাষা দিয়ে মানুষ বিচার হয় না।

ভাষা শুধুই ভাব প্রকাশের মাধ্যম। আপনি কী বলতে চান সেটা নিজের ভাষায় যতটা বলতে পারবেন, অন্য ভাষায় সেই সুবিধা পাবেন না। নিজের ভাষা ভুলছেন মানে, দেশের সংস্কৃতি থেকে দূরে সরছেন। তাই প্রত্যেক শিশুর অভিভাবকের কাছে আমার পরামর্শ বাড়িতে স্থানীয় ভাষায় কথা বলুন। যতই ওরা ইংরাজি মাধ্যম স্কুলে পড়ুক।’

নিজের মাতৃ ভাষায় কথা বলুন, হিন্দি দিবসে দেশবাসীকে পরামর্শ স্বরাষ্ট্র মন্ত্রীর

ভাষণের শেষ দিকে তিনি বলেন, ‘হিন্দি কখনই অন্য ভাষার সঙ্গে প্রতিযোগিতায় নামেনি। বরং সব ভাষার আত্মীয় হিসেবেই হিন্দি ভারতীয় সংস্কৃতির সঙ্গে জুড়ে রয়েছে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত