ইঞ্জিনিয়ারিং পাঠ্যপুস্তকে এবার রামায়ণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইঞ্জিনিয়ারিং পাঠ্যপুস্তকে এবার রামায়ণ । সিদ্ধান্ত মধ্যপ্রদেশ সরকারের। শিক্ষার সঙ্গে সংস্কৃতির যোগসূত্র তৈরী করতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে মধ্যপ্রদেশ সরকার। ভগবান রামের স্থান এবার পাঠ্যের অন্দরেও। রামচন্দ্রের চরিত্র ও তাঁর সমসাময়িক কাজ এখনকার ইঞ্জিনিয়ারিং কোর্সে খুব প্রয়োজনীয়।

আরও পড়ুনঃ ভ্যাকসিন নেওয়ার পরেও কমতে পারে করোনা প্রতিরোধ ক্ষমতা, বিশেষ বার্তা দিল ICMR

Shamim Ahamed Ads

দাবি উচ্চশিক্ষামন্ত্রী মোহন যাদবের। পাশাপাশি এমবিবিএস-এর পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে কেশব, হরিরাম, হেগরে থেকে শুরু করে দীনদয়াল উপাধ্যায়ের জীবনী। জানিয়েছেন মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী। এর আগে ও পাঠ্যপুস্তক থেকে শেক্সপিয়রকে বাদ দেওয়া থেকে উচ্চ শিক্ষায় বেদ এবং বাস্তুর মতো বিষয় যোগ করে বিতর্কে জড়িয়েছিল মধ্যপ্রদেশ সরকার।

উল্টোদিকে, বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কারো মতে, এই নয়া সিলেবাস দেশের শিক্ষার্থীদের দেশের পৌরাণিক ইতিহাস সম্পর্কে অবগত হতে সহায়তা করবে।

ইঞ্জিনিয়ারিং পাঠ্যপুস্তকে এবার রামায়ণ

আবার কারো মোতে ইঞ্জিনিয়ারিং বা এমবিবিএসের মতো বৃত্তিমূলক কোর্সে রামায়ণ-মহাভারত বা জীবনী অন্তর্ভুক্ত করা একেবারেই মূল্যহীন। কেউ আবার বলেছেন যে কোনো বই পড়াই তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত এক্ষেত্রে বিষয়টি বলপূর্বক চাপিয়ে দেওয়া কখনওই উচিত নয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত