নজরবন্দি ব্যুরোঃ অন্যতম জনপ্রিয় দক্ষিণী তারকা থলপতি বিজয়। তাকে নিয়ে চর্চা এই মুহূর্তে তুঙ্গে। তার ব্যাক্তিগত বিষয়ে জানার জন্য অনুরাগীদের মধ্যে উত্তেজনার শেষ নেই। এই মুহূর্তে তার ঝুলিতে রয়েছে প্রচুর নতুন নতুন সিনেমা। সম্প্রতি ব্যস্তলোকেশ কনগরাজের থ্রিলার ছবি ‘লিও’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। তার মধ্যে অভিনেতাকে নিয়ে শোনা গেল নতুন গুঞ্জন।
আরও পড়ুনঃ কেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম! কি জানাচ্ছে কৃষক থেকে বিক্রেতারা?


থলপতি বিজয় নাকি অভিনয় থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনীতিতে যোগ দিতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে আগামী দুই তিন বছর তিনি সিনেমা থেকে দূরে থেকে রাজনীতি থেকে দূরে থাকবেন। ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন।

সম্প্রতি চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি এই দক্ষিণী তারকা। সেখানে তার বক্তব্য থেকেই স্পষ্ট হন যে তিনি রাজনীতিতে যোগ দেবেন। সেই অনুষ্ঠানে তিনি তামিলনাড়ুতে শিক্ষার বেসরকারিকরণের বিরুদ্ধে মতামত জানান। বিজয়য়ের রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে অনুরাগীদের কি প্রতিক্রিয়া?


অভিনয় থেকে বিরতি! রাজনীতিতে যোগ বিজয়য়ের

তার রাজনীতির জল্পনা সামনে আসার পর থেকেই প্রবল উৎসাহিত তার অনুরাগীরা। তবে তার সাথে সাথে কিছুটা অসন্তুষ্টও তারা। কারন বেশ কিছু বছর অভিনেতাকে আর ছবিতে দেখতে পাবে না অনুরাগীরা। তবে সত্যি কি রাজনীতিতে যোগ দেবেন থলপতি বিজয়? নাকি এই ঘটনা সম্পূর্ণ জল্পনা তা এখনও স্পষ্ট হয়নি।







