নজরবন্দি ব্যুরোঃ গত কয়েক সপ্তাহ ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম। সে তালিকায় রয়েছে লঙ্কা থেকে শুরু করে টম্যাটো, জিরে এবং নানা সবজি। কিন্তু এর নেপথ্যে কারন কি। ঠিক কোন কারনে বিক্রেতারা বাজারে চড়া দাম হাকাচ্ছে? কি জানাচ্ছে কৃষক থেকে বিক্রেতারা।
আরও পড়ুনঃ বিদেশে অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে আহত শাহরুখ খান, হয়েছে অস্ত্রোপচার


কৃষকদের থেকে জানা গিয়েছে বেশ কিছু মাস যাবত অসহ্য গরম পড়েছিল। যার ফলে সেই গরমের তাপে অধিকাংশ পরিমানে আদা পচে গিয়েছিল। তার পরে গরমের পর আসল বর্ষা। বর্ষাতেও আদার ফলন তুনামুলক ভাবে কম হয়। ফলে চাহিদার তুলনায় জোগান কমে যাওয়ায়। হুরমুরিয়ে বাড়ছে আদার দাম।
অন্য দিকে শাক সবজির দাম বাড়াতেও একই গান শোনা যাচ্ছে কৃষকদের মুখে। এই বছর যে কতটা পরিমান গরম পড়েছিল তা কারোরই অজানা নয়। সেই তীব্র গরমে নষ্ট হয়ে গিয়েছিল একাধিক সবজি থেকে শুরু করে শাকসবজি ফলমূল। তার ওপর বর্ষার ঘাটতির ফলে ফসলের ভাল ফলনও হয়নি।
কেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম! নেপথ্যে কারন কি?



তার পাশাপাশি সবজির ফলন বাড়াতে চাষিদের রাসানিক সার প্রয়োগ করতে হয়েছে প্রচুর পরিমানে। ব্যবহার করতে হয়েছে দামী দামী কীটনাশক। ফলে ফসল কম দামে দিলে চাষিদের কুলোবেনা। তাছাড়াও প্রায়সই ছোট বড় ঝড় হয়েই থাকে ফলে সেই ঝড়ে অনেক ক্ষেত নষ্ট হয়। নষ্ট হয় প্রচুর ফসল। যার কারনেই বাজারে সবকিছুর অগ্নিমুল্য।








