নজরবন্দি ব্যুরোঃ করোনার কারণে বিগত দুই বছর ধরে বলিউড ইন্ডাস্ট্রির ক্ষতি হয়েছে হাজার হাজার কোটি টাকা। কোভিড কালে বন্ধ হয়েছে দেশের বহু সিনেমা হল। করোনার সময়ে একাধিক বিধি-নিষেধ থাকা সত্ত্বেও একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে বিগত দুবছর ধরে আর তা হলো বলিউড ছবির চেয়ে দক্ষিণ সিনেমার বক্স অফিসে ঝড় অনেক বেশি।
আরও পড়ুনঃ ভুয়ো খবরে বিরক্ত স্ত্রী সংযুক্তা, প্রয়াত হয়েও শান্তি নেই অভিষেকের


গত দু’বছর ধরে বেশিরভাগ ক্ষেত্রেই বলিউড ছবি কে টেক্কা দিচ্ছে দক্ষিণী ছবি । কিন্তু বলিউডকে পেছনে রেখে কেন দক্ষিণী সিনেমায় আগ্রহ বাড়ছে আমজনতার? এই নিয়ে এবার মুখ খুললেন বলিউড সুপারস্টার ভাইজান সলমন খান ।

এই নিয়ে সলমন বলেন, ‘দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে হিরোইজমকে গুরুত্ব দেওয়া হয়। এর সঙ্গে দর্শকরা ভাল কানেক্ট করতে পারেন। আর এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বলিউডে এক-দু’ জন ছাড়া এরকম সিনেমা কেউ বানান না। আমি তো সেরকমই সিনেমা করছি খালি। এর জন্য অনেকের একঘেয়ে লাগছে জানি। কিন্তু দর্শকরা এটাই দেখতে চান।’


বলিউডকে টেক্কা দিচ্ছে দক্ষিণ সিনেমা, কেন? মুখ খুললেন ভাইজান সলমন
এরপরই সলমন আরও বলেন, ‘দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করে বুঝেছি ওদের ফিল্ম মেকিংয়ের স্টাইল-ই আলাদা। চিত্রনাট্যকাররাও ভীষণ পরিশ্রম করেন। স্বল্প বাজেটের ছবি তৈরি করলেও দর্শকরা ওদের সিনেমা দেখতে যান। দক্ষিণী সিনেমার অনুরাগীদের সংখ্যা প্রচুর।’ প্রসঙ্গত, দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর আগামী ছবি ‘গডফাদার’-এ অভিনয় করেছেন সলমন খান। চিরঞ্জীবীর ছবির হাত ধরেই তেলেগু চলচ্চিত্র দুনিয়ায় পা রাখছেন সলমন।







