Behala accident: মিলেনিয়াম পার্কে জন্মদিন পালনের স্বপ্ন স্বপ্নই থেকে গেল সৌরনীলের, দুর্ঘটনায় ছাড়খাড় সরকার পরিবার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি মাসেই জন্মদিন ছিল বেহালার দুর্ঘটনায় মৃত সৌরনীলের। ২৫ আগস্ট তার জন্মদিন। তবে আর ৮ বছরের জন্মদিন পালন করা হল না। তার আগেই থেমে গেল ছোট্ট শিশুর প্রান। সৌরনীলের এই অকাল মৃত্যুতে দিশেহারা তার পরিবার।

আরও পড়ুনঃ এক খুদের সাথে ছবি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা বার্তা সলমনের, কে হয় এই খুদে? ঘনিভুত হচ্ছে রহস্য

সৌরনীলের বাবা ও মা সরোজ ও দীপিকা সরকার। তাদের একমাত্র সন্তান ছিলেন এই সৌরনীল। দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করতেন। বড়িশা হাই স্কুলের বেশ মেধাবী ছাত্র ছিলেন। রোজ বাবার সাইকেলের চরেই তিনি স্কুলে আসতেন। কিন্তু আজ ঘটনাচক্রে তিনি আসছিলেন অটো করে।

Capture

এরপর অটো থেকে নেমে রাস্তা পার হতে গিয়েই হয়ে যায় দুর্ঘটনা। এরপরেই কিছুক্ষণ পর সৌরনীলের বাড়িতে খবর পৌছায়। যে তাদের ছেলে আর বেঁচে নেই। লড়িতে পিসে শেষ হয়ে গেছে একরত্তির শরীর। এই ঘটনা শোনার পরেই সৌরনীলের মায়ের মাথায় আকাশভেঙ্গে পরে। সেই থেকেই অবিরত কেদে চলেছেন তিনি।

মিলেনিয়াম পার্কে জন্মদিন পালনের স্বপ্ন স্বপ্নই থেকে গেল সৌরনীলের, মর্মাহত ঘটনার সাক্ষী বেহালা

Capture 1

জন্মদিন দিন নিয়ে অজস্র প্লান ছিল তার। ৮ বছরের জন্মদিন বলে কথা। বাবা মাকে আর্জি জানিয়েছিল মিলেনিয়াম পার্কে যাবে। সেখানে গিয়েই কাটবে কেক। তার পর সেখান থেকে সোজা মামারবাড়ি। নিজের বন্ধুদেরও সেই কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু কথায় কি? শেষমেশ আর কিছুই হল না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত