Salman Khan: এক খুদের সাথে ছবি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা বার্তা সলমনের, কে হয় এই খুদে? ঘনিভুত হচ্ছে রহস্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি সামাজিক মাধ্যমে সলমন একটি ছবি পোস্ট করেন। ছবিটিতে একটি একরত্তি বাচ্ছাকে দেখা যায়। যাকে ঘিরেই ঘনিভুত হচ্ছিল রহস্য। অভিনেতা সেই বাচ্চাটির ছবি পোস্ট করেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু বাচ্ছাটি কে তা নিয়ে বেশ রহস্য সৃষ্টি হয়েছে অনুরাগীদের মনে।

আরও পড়ুনঃ কিশোর কুমারের জন্মদিনে অভিনব শ্রদ্ধা সচিনের, কী করলেন তিনি?

বাচ্ছাটি কে? অভিনেতার সঙ্গে তার কি সম্পর্ক? এরকম হাজারও প্রশ্ন নেটিজেনদের মনে ঘুরপাক খাচ্ছে। ছবিটিতে দেখা যাচ্ছে বাচ্চাটির পাশে বসে রয়েছেন সলমন। আর সলমনের করে আঙুল কামড়ে রেখে দিয়েছে বাচ্চাটি। সেই সময় সলমন বেশ কিছুটা বড় ছিল। দেখে মনে হচ্ছে সদ্য যুবক হয়েছেন।

এক খুদের সাথে ছবি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা বার্তা সলমনের, কে সেই বাচ্ছা? 
এক খুদের সাথে ছবি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা বার্তা সলমনের, কে সেই বাচ্ছা? 

তবে ছবিতে থাকা বাচ্চাটা এখন আর মোটেই বাচ্ছা নেই। আজ তার জন্মদিন। ৩৪ বছর পূর্ণ হল তার। এই মহিলা আর কেউ নন তিনি হলেন অর্পিতা খান। সলমন খানের বোন তিনি। তবে তিনি অভিনেতার নিজের রক্তের সম্পর্কের বোন নয়। অর্পিতাকে দত্তক নিয়েছিলেন অভিনেতার বাবা মা।

এক খুদের সাথে ছবি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা বার্তা সলমনের, কে সেই বাচ্ছা? 

 তবে সলমন কোন দিনও তাকে নিজের বোন ছাড়া অন্য কিছু ভাবতেন না। তিনি যখন যা চেয়েছেন সলমনের থেকে তাই পেয়েছেন। তবে শুধুমাত্র সলমন নয় খান পরিবারের সকলের প্রিয় অর্পিতা। অর্পিতা এই মুহূর্তে আয়ুষ শর্মার সঙ্গে চুটিয়ে সংসার করছেন। এই মুহূর্তে তার কোলে রয়েছে দুটি সন্তান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত