নজরবন্দি ব্যুরো: বাঙালি পরিবারের ছেলে যদিও পরিচিত কিশোর কুমার নামেই। ক্যালেন্ডার বলছে আজ অর্থাৎ শুক্রবার ৪ অগস্ট। আজ কিশোরের জন্মদিন। গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং রেকর্ড প্রযোজক। এতগুলি পরিচয় তাঁর।
আরও পড়ুন: RCB: আইপিএলে সাফল্যের মুখ দেখতে কোচ বদল RCB-র, কে হলেন নতুন কোচ?



তবুও মানুষ কিশোর বলতে বোঝেন তাঁর কালজয়ী সব গানকে। যা কানে লেগে থাকে। মিঠেলা কণ্ঠের ফ্যান কে নয়! কিশোরের একজন বড় অনুগামী সচিন তেন্ডুলকর। আর তাই কিশোরের জন্মবার্ষিকীকে তাঁকে অভিনব শ্রদ্ধা জানালেন মাস্টার ব্লাস্টার।



কিশোর কুমারের কোন গান পছন্দ। টুইটারে একটি ভিডিও শেয়ার করে শচীন নিজেই জানালেন সে কথা। তবে শুধুই যে কিশোরের গান বাজালেন, তাই নয়, প্রত্যেকের কাছে আরজি জানালেন যেন তাঁরাও দিকে দিকে এভাবেই ছড়িয়ে দেন সুরের জাদুকরের গানগুলি।
কিশোর কুমারের জন্মদিনে অভিনব শ্রদ্ধা সচিনের, কী করলেন তিনি?

তবে সচিনের কাছে কিশোরের কোন গানটি প্রিয়? জানালেন সে কথাও আর তাঁর মোবাইলে বাজালেন সেই গানটিও। তাহলে শুনুন সচিনের প্রিয় গান। নিচের লিঙ্কে ক্লিক করে।
Kishore da’s voice travels straight to the heart. Happy birthday to the maestro!
What’s your favourite #KishoreKumar song? pic.twitter.com/bVj0u6f6fP
— Sachin Tendulkar (@sachin_rt) August 4, 2023







