নজরবন্দি ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা অধিনায়ক হলেন সৌরভ গাঙ্গুলি। ২০০৮ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি মোট ১১৩টি টেস্ট ম্যাচে মোট ৭,২১২ রান করেছেন। পাশাপাশি ৩১১টি একদিনের ম্যাচে মহারাজ মোট ১১, ৩৬৩ রান করেছেন।
আরও পড়ুন: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের দিন জানিয়ে দিল ICC, কবে কাদের বিরুদ্ধে খেলবে রোহিতের ভারত?


এহেন প্রাক্তন অধিনায়ক বেছে নিলেন দেশের মাটিতে আসন্ন বিশ্বকাপের ১৫ জনের দল। কারা সুযোগ পেলেন মহারাজের দলে? দাদার তৈরি দলে টপ অর্ডার ব্যাটারদের মধ্যে রয়েছেন রোহিত, ঈশান কিষান ও শুভমান গিল। মিডল অর্ডারে বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়স ও সূর্য কুমার যাদব।

সৌরভের দলে তিন স্পিনার হলেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। অপর দিকে চার পেস বোলার হলেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, জশপ্রীত বুমরাহ ও শার্দূল ঠাকুর। অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন হার্দিক পাণ্ডিয়া, জাদেজা।



তাঁর দল নিয়ে বলতে গিয়ে সৌরভ বলেছেন, “যদি মিডল অর্ডারে কেউ চোট পান তাহলেই তিলক সুযোগ পাবে। পেসারদের মধ্যে কেউ চোটের কবলে পড়লে প্রসিদ্ধ কৃষ্ণাকে দেখে নেওয়া হতে পারে। আর যদি কোনও স্পিনার আনফিট হয়, তাহলে তার জায়গায় আসতে পারে চাহাল”।
বিশ্বকাপের জন্য ১৫ জনের দল গড়লেন সৌরভ, কে থাকল আর বাদই বা গেল কে?

সৌরভের ১৫ জনের ভারতীয় স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঈশান কিষান (উইকেটকিপার), কেএল রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পাণ্ডিয়া, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, জশপ্রীত বুমরাহ, শার্দূল ঠাকুর







