নজরবন্দি ব্যুরো: ৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজ়িল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। ভারতে আয়োজিত বিশ্বকাপ ঘিরে ইতিমধ্যেই সাজ সাজ রব। শুরু হয়ে গিয়েছে দল গোছানোর কাজও। এরই মাঝে আইসিসির তরফে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলির দিনক্ষণ ঘোষণা করে দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।
আরও পড়ুন: এশিয়া ও বিশ্বকাপ জিততেই পারে ভারত, জানালেন সৌরভ


২৯ সেপ্টেম্বর থেকে বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০টি দল নিজেদের প্রস্তুতি পর্বের ম্যাচগুলি খেলবে। সেই ম্যাচগুলি চলবে ৩ অক্টোবর পর্যন্ত। ভারতের তিনটি শহর, গুয়াহাটি, হায়দরাবাগা ও তিরুঅনন্তপুরমে আয়োজিত হবে এই ম্যাচগুলি। বিশ্বকাপে যে ১০টি দল অংশগ্রহণ করছে, সব দলই দুটি করে প্রস্তুতি ম্যাচ পাচ্ছে।

বিশ্বকাপের ওয়ার্ম আপ বা প্রস্তুতি ম্যাচে ভারত খেলবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং নেদারল্যান্ডের বিরুদ্ধে। ৩০ সেপ্টেম্বরই ইংল্যান্ডের বিরুদ্ধে গুয়াহাটিতে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ নেদারল্যান্ডের বিরুদ্ধে তিরুবনন্তপুরমে। আইসিসি জানিয়েছে, এই প্রস্তুতি ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় দুপুর দুটোয়।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের দিন জানিয়ে দিল ICC, কবে কাদের বিরুদ্ধে খেলবে রোহিতের ভারত?



স্কোয়াডে থাকা ১৫ সদস্যকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলানো যাবে। অন্য দেশ গুলি যেমন পাকিস্তান খেলবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে। বাংলাদেশ খেলছে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকা খেলবে আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে।








