Sourav Ganguly: এশিয়া ও বিশ্বকাপ জিততেই পারে ভারত, জানালেন সৌরভ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রায় ১১ মাস পর ভারতীয় দলে ফিরেছেন জসপ্রীত বুমরা। এই মুহূর্তে আয়ারল্যান্ড সফরে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। আসন্ন এশিয়া কাপের দলের রয়েছেন এই পেসার। স্বাভাবিক ভাবেই বুমরাহর দলে ফেরা অনেকটাই শক্তি বাড়িয়েছে ভারতীয় দলের। বিশেষ করে সামনেই ভারতের মাটিতে বিশ্বকাপ।

আরও পড়ুন: বেঁচে আছেন হিথ স্ট্রিক, পুরনো পোস্ট উড়িয়ে জানালেন ওলোঙ্গা

তার আগে বুমরা ফিরে আসাটা অ্যাডভান্টেজ বলে মনে করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। ব্যাটিং এবং বোলিং অর্ডারে সর্ব শক্তি নিয়ে এশিয়া কাপে ঝাঁপাতে চলেছে ভারতীয় দল। তাই প্রাক্তন ক্রিকেটাররা মনে করছেন এবারের ভারতীয় দলে অনেকটাই ভারসাম্য ধরে রাখার ক্ষমতা রয়েছে।

16 18

আর বুমরার প্রত্যাবর্তন নিয়ে বলতে গিয়ে মহারাজ জানান, “বুমরাহ ফিরে আসায় ভারত আরও শক্তিশালী হয়েছে। শামি, বুমরা, সিরাজকে নিয়ে তৈরি ভারতের বোলিং আক্রমণ দারুণ শক্তিশালী। এর থেকে ভাল বোলিং আক্রমণ আর কী হতে পারে। স্পিন বিভাগও যথেষ্ট ভাল। জাদেজার মতো একজন দুর্দান্ত স্পিনার রয়েছে দলে। দুর্দান্ত সব ব্যাটার আছে। নিজেদের দক্ষতা এবং ক্ষমতা অনুযায়ী খেলতে পারলে এশিয়া ও বিশ্বকাপ জিততেই পারে ভারত”।

এশিয়া ও বিশ্বকাপ জিততেই পারে ভারত, জানালেন সৌরভ

18 17

আসন্ন এশিয়া কাপের জন্য় ১৭ জনের দল ঘোষণা করেছে ভারতীয় দল। যার মধ্যে সঞ্জু স্যামসন স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে রয়েছেন। বিশ্বকাপের কথা মাথায় রেখে এই টুর্নামেন্ট ৫০ ওভারের হতে চলেছে। ফলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের কাছে সুযোগ বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করে নেওয়ার। কারণ এশিয়া কাপ শেষ হলেই কয়েক দিনের ব্যবধানে শুরু হবে বিশ্বকাপ।

17 18

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন