নজরবন্দি ব্যুরো: সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ক্রিকেট বিশ্বে ছড়িয়ে গিয়েছিল যে হিথ স্ট্রিক আর বেঁচে নেই। খবরের সত্যতা সম্পর্কে আরও বেশি করে নিশ্চিত হওয়া গিয়েছিল তার কারণ হিথ স্ট্রিকের একসময়ের জাতীয় দলের সতীর্থ হেনরি ওলঙ্গা নিজেই পোস্ট করেছিলেন সোশ্য়াল মিডিয়ায়।
আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটে আমার অবদান কতটা সেটা আমি জানি, অভিমানী পূজারা


জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছিলেন তিনি। তবে কয়েক ঘণ্টার মধ্যেই উলটপুরান। নিজেই ইনস্টাগ্রামে সেই পোস্ট সরিয়ে দিলেন। জানিয়ে দিলেন যে স্ট্রিকের সঙ্গে তাঁর কথা হয়েছে, প্রাক্তন অলরাউন্ডার এখনও বেঁচে রয়েছেন।

কথপোকথনের স্ক্রিন শটও পোস্ট করেছেন জিম্বাবোয়ের প্রাক্তন পেসার। বুধবার সকালে দীর্ঘ বার্তা পোস্ট করে স্ট্রিকের মৃত্যুর খবর জানিয়েছিলেন অলঙ্গা। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ ওলোঙ্গা একটি কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করেন টুইটারে। সেটি স্ট্রিকের সঙ্গে তাঁর কথোপকথন বলে দাবি করেছেন তিনি।



সঙ্গে লিখেছেন, “আমি নিশ্চিত ভাবে জানাতে চাই যে হিথ স্ট্রিকের মৃত্যুর খবর নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে। আমি নিজেই ওর মুখ থেকে শুনেছি যে ও এখনও জীবিত। তৃতীয় আম্পায়ার আবার ওকে ফিরিয়ে এনেছে। ও বেঁচে রয়েছে।”
বেঁচে আছেন হিথ স্ট্রিক, পুরনো পোস্ট উড়িয়ে জানালেন ওলোঙ্গা

ওলোঙ্গার শেয়ার করা চ্যাটের স্ক্রিনশটে দেখা যায়, স্ট্রিক নিজেই ওলোঙ্গাকে বলছেন, “আমি ভালোভাবেই জীবিত আছি… রান আউটটি ঘুরিয়ে দাও, বন্ধু”। জবাবে ওলোঙ্গা লিখেছেন, “হা হা, শুনে খুবই খুশি হলাম। ব্যাপারটা খুব দ্রুত ছড়িয়ে গেছে। তুমি একরাতের মধ্যে মারা গিয়েছিল ভাই”।







