Pujara: ভারতীয় ক্রিকেটে আমার অবদান কতটা সেটা আমি জানি, অভিমানী পূজারা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম দুই সংস্করণেই ফাইনালে উঠেছে ভারত। কিন্তু দু-বারই রানার্স। গত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। ওভালের ফাইনালে দুই ইনিংসে যথাক্রমে ১৪ ও ২৭ রান করেন চেতেশ্বর পূজারা। প্রথম ইনিংসে জাজমেন্ট দিয়ে বোল্ড হন। দ্বিতীয় ইনিংসে সেট হয়েও বাউন্সারে খোঁচা মেরে। ভারতীয় টপ অর্ডারই কার্যত ব্য়র্থ।

আরও পড়ুন: এশিয়া কাপের দল থেকে বাদ, ইঙ্গিতপূর্ণ পোস্ট চাহালের

যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে হারের পর টেস্ট টিম থেকে বাদ পড়েন পূজারাই। ওয়েস্ট ইন্ডিজ সফরের স্কোয়াডে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়। অনেকেই ব্যর্থ হলেও তাঁকেই শুধুমাত্র দল থেকে ছেঁটে ফেলায় অপমানিত পূজারা। একটি সাক্ষাৎকারে এ কথাই বলেন পূজারা।

ভারতীয় ক্রিকেটে আমার অবদান কতটা সেটা আমি জানি, অভিমানী পূজারা
ভারতীয় ক্রিকেটে আমার অবদান কতটা সেটা আমি জানি, অভিমানী পূজারা

তিনি জানান, “মাঝেমধ্যে দল থেকে বাদ পড়ে সত্যিই হতাশ হয়ে পড়ি। ৯০টি টেস্ট খেলে ৫-৬ হাজার, যা-ই রান করি না কেন, তারপর নিজেকে ফের একবার প্রমাণ করা সত্যিই সহজ কাজ নয়। বিষয়টি কিন্তু মাঝে মধ্যে আত্মসম্মানেও ধাক্কা দেয়। নিজের মনের মধ্যেই সন্দেহ তৈরি হয়, আমি আদৌ জাতীয় দলের হয়ে খেলার যোগ্য তো? বারবার নিজেকে প্রমাণ করতে হলে এমন আশঙ্কা কিন্তু কোনও ক্রিকেটারের কাছে অমূলক নয়”।

20 15

তিনি আরোও যোগ করেন, “গত কয়েক বছরে অনেক উত্থান-পতন দেখেছি ক্রিকেট কেরিয়ারে। এখনও প্রমাণ করতে হয় আমি ভারতীয় টেস্ট দলে খেলার যোগ্য কিনা। এটা অন্য রকম পরীক্ষা আমার কাছে অবশ্যই। ভারতীয় ক্রিকেটে আমি কতটা অবদান রাখতে পেরেছি সেটা আমি জানি।

ভারতীয় ক্রিকেটে আমার অবদান কতটা সেটা আমি জানি, অভিমানী পূজারা

19 15

আমি কোনও টেস্টে ৭০-৮০ রান করলে অন্তত ৮০ শতাংশ ক্ষেত্রে হয় ভারত সেই ম্যাচ জিতেছে অথবা ড্র হয়েছে। তাই এখনও দেশকে,জাতীয় দলকে আমার অনেক কিছু দেওয়ার বাকি রয়েছে বলেই আমি মনে করি”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন