Yuzvendra Chahal: এশিয়া কাপের দল থেকে বাদ, ইঙ্গিতপূর্ণ পোস্ট চাহালের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সোমবার, ২১ অগাস্ট আসন্ন এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। সেই দলে বেশ কিছু চমক রয়েছে। তরুণ তিলক ভার্মাকে দলে রাখা হয়েছে। তবে সকলকে খানিকটা চমকে দিয়েই দল থেকে বাদ পড়েছেন তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল।

আরও পড়ুন: এশিয়া কাপের দল নিয়ে মুখ খুললেন রোহিত, ব্যাটিং অর্ডার নিয়ে কী বললেন অধিনায়ক

এরপরেই সোশ্যাল মিডিয়ায় চাহালের বাদ যাওয়ায় ক্রিকেট দুনিয়া তোলপাড়। এমন পরিস্থিতিতে নিজের ক্ষোভ উগরে দিলেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার। যদিও অধিনায়ক রোহিত শর্মার দাবি, কারও দরজা ভারতীয় দলের জন্য বন্ধ হয়নি।

3 20

সোশ্যাল মিডিয়ায় চাহাল সেরকম কিছুই লিখেননি। শুধু ২ টি ইমজি ব্যবহার করেছেন। তাতে দেকা যাচ্ছে মেঘের আড়ালে সূর্য ও অপরটিতে সূর্যোদয় । চাহাল কিছু না লিখলেও, এই মেঘের আড়াল থেকে সূর্যোদয় যে তাঁর দলে বাদ পড়া এবং প্রত্যাবর্তনেরই ইঙ্গিতবাহী, তা বুঝতে খুব একটা বেগ পেতে হয় না।

এশিয়া কাপের দল থেকে বাদ, ইঙ্গিতপূর্ণ পোস্ট চাহালের

4 17

এশিয়া কাপের দল নির্বাচন নিয়ে প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছেন, “এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার দলের কম্বিনেশনের কথা ভাবতেই হবে। সেদিক থেকে চাহালের থেকে কুলদীপ এগিয়ে রয়েছে। তাছাড়া দুই জন রিস্টস্পিনার একসঙ্গে রাখা যায় না। অক্ষরও রয়েছে। তাই ওকে এবার সুযোগ দেওয়া হল না।”

5

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন