নজরবন্দি ব্যুরো: ভারতের চার নম্বর পজিশন নিয়ে চর্চা চলছে। টিম ইন্ডিয়ার হয়ে চার নম্বরে নামবেন কে? এশিয়া কাপের দল ঘোষণার পরে ভারত অধিনায়ক রোহিত শর্মা চার নম্বর পজিশন নিয়ে মুখ খুললেন। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেবলমাত্র চার নম্বর নয়, যে কোনও ব্যাটিং অর্ডারে খেলার মতো ব্যাটার দরকার দলের।
আরও পড়ুন: ফিরলেন রাহুল-শ্রেয়স, এশিয়া কাপের দল ঘোষণা করল ভারত
২০২৩ ওডিআই বিশ্বকাপের আগে দুই মাসেরও কম সময় বাকি রয়েছে। তার আগে ভারত এই মাসের শেষের দিকে শুরু হতে এশিয়া কাপের জন্য তাদের ১৭ সদস্যের দল ঘোষণা করেছে। কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ারের প্রত্যাবর্তন সত্ত্বেও, হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবের পাশাপাশি তিলক বর্মাকে দলে নেওয়া হয়েছে।

যা ফলে দলের মিডল অর্ডার ঠিক কী রকম হতে চলেছে, তা নিয়ে সংশয় দেখা গিয়েছে। দলের মিডিল অর্ডার নিয়ে বলতে গিয়ে ভারত অধিনায়ক জানান, “নির্দিষ্ট কোনও ব্যাটিং পজিশনে আমি স্বচ্ছন্দ, এমন কথা কেউ বলবে না। যে কোনও পজিশনে ব্যাট করার মতো খেলোয়াড় দরকার আমাদের।

শুধুমাত্র এখন নয়, অনেক দিন ধরেই এটাই চাইছে দল। দলের প্রত্যেকের কাছে বার্তাও পৌঁছে দেওয়া হয়েছে। এটা আন্তর্জাতিক ক্রিকেট, ক্লাব ক্রিকেট নয়। দরকারে যে কোনও সময়ে, যে কোনও পজিশনে খেলার জন্য তৈরি থাকতে হবে। দলের প্রয়োজনে যে কোনও পজিশনে নামতে হতে পারে”।
এশিয়া কাপের দল নিয়ে মুখ খুললেন রোহিত, ব্যাটিং অর্ডার নিয়ে কী বললেন অধিনায়ক

রোহিত আরও বলেন, “একজন খেলোয়াড়কে একটি নির্দিষ্ট পজিশনে খেলাতে চাই না। আমাদের প্লেয়ারদের থেকে সেরাটা বের করে নেওয়াই উদ্দেশ্য। দলে কারওরই সেট পজিশন নেই। প্লেয়ারদের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। ব্যাটিং অর্ডার নমনীয় রাখাই আমাদের লক্ষ্য।আমার ক্যারিয়ারের শুরুর দিকে আমাদের সবাইকে এটি করতে হয়েছিল। যে নমনীয়তা সম্পর্কে আমি কথা বলছি, সেটা ওপেনারকে টেন এন্ডারে খেলানো নয়। ওই পাগলামি করব না”।



