নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি সামনে এসেছে অভিনেত্রী দর্শনা বণিক এবং সৌরভ দাসের বিয়ের খবর। চলতি মাসের ১৫ তারিখেই তাদের চার হাত এক হবে। কিন্তু এই খবরে কিন্তু একেবারেই খুশি নন দর্শনা অনুরাগীরা। তারা অভিনেত্রীকে বিয়ে না করার পরামর্শ দিয়েছিলেন। অনুরাগীদের দাবী সৌরভ “ফালতু”। এবার এই কটাক্ষের পাল্টা জবাব দিলেন সৌরভ।
আরও পড়ুনঃ মেয়ের জন্মের পর প্রথম ছবি পোস্ট শুভশ্রীর, কেমন আছেন মা-মেয়ে?


সৌরভ সম্প্রতি এক প্রথম সারির নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ” কে আমাকে ফালতু লোক বলল বা ভাবল তাতে আমার কিচ্ছু যায় আসেনা। আমাকে দর্শনা বিয়ে করেছে। তার আমাকে ফালতু মনে হয়না। সেটাই আমার কাছে আসল। নেটিজেনদের লাগলে লাগতেই পারে। সেটা তাদের ব্যক্তিগত ব্যপার।



প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে সামনে এসেছিল সৌরভ এবং দর্শনা একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন। সেখানে একসঙ্গে ফুচকা খাওয়ার ভিডিও তারা শেয়ার করেছিলেন। সেই ভিডিও সামনে আসা মাত্রই কটাক্ষের শিকার হয়। সেই ভিডিওর নিচে এক নেটিজেন দর্শনার উদ্দেশ্যে লেখেন, সৌরভ একটি ফালতু বাজে লোক আপনি বিয়ে করবেন না।
দর্শনার আমাকে ‘ফালতু’ লাগেনা, আর কী বললেন অভিনেতা?

দর্শনার আগে সৌরভের জীবনে বহু প্রেম এসেছিল। এমনকি অভিনেত্রী অনিন্দিতা বসুর তিনি কলকাতার একটি ফ্ল্যাটে লিভ ইন করতেন। সকলেই ভেবেছিলেন তারা হয়তো সারাজীবন একসঙ্গে থাকবেন। কিন্তু সেই প্রেমও ভেঙ্গে যায়। তার কারন নাকি ছিল সৌরভের পরকীয়া। এছাড়াও বহু সম্পর্ক আসে যায় তার জীবনে। কিন্তু কারোর সাথেই সেই সম্পর্ক বিয়ে অবধি গড়ায়নি। এবার দর্শনার সাথে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।








