নজরবন্দি ব্যুরো: তৃণমূলে যোগ দিলেন অভিনেতা সৌরভ দাস। জানা গিয়েছে, শুক্রবার তৃণমূল ভবনে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন সৌরভ। এদিন সৌরভ বলেন, “আমি জানি আমি কীসের জন্য আজকে এখানে বসে আছি। ছোটবেলা থেকেই ভাবতাম মানুষের সবসময় ভাল হওয়া উচিত। সেটা বাবার থেকে শেখা। কখনও ভাবিনি এমন একজন মানুষের হাত মাথায় পাব।”
আরও পড়ুন: তৃণমূলের মিছিলে ‘গোলিমারো’ স্লোগান, দল থেকে সরানো হল যুব সভাপতিকে
তিনি আরও বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী একজন অনুপ্রেরণা। এটা সবাই জানে। আজকে সেই মানুষটা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেকে ভেবেছেন আমি এই স্থানের যোগ্য, তার আমি জন্য কৃতজ্ঞ।”
প্রসঙ্গত, সিরিয়াল জগতে অত্যন্ত জনপ্রিয় মুখ সৌরভ। বাংলা ধারাবাহিক যেমন ‘বয়েই গেল’র মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। এরপর একে একে ‘গ্যাংস্টার’, ‘ফাইনালি ভালবাসা’, ‘সোয়েটার’, ‘চিনি’, ‘মন্টু পাইলট’, ‘চরিত্রহীন’-এ নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন অভিনেতা।
তৃণমূলে যোগ দিলেন অভিনেতা সৌরভ দাস, অভিনেতা জানান, বাবার ইচ্ছে পূরণ করতেই তাঁর অভিনয়ে আসা। এবার রাজনীতিতে এসেছেন মানুষের জন্য কাজ করতে। বেশি কথা বলায় তিনি বিশ্বাসী নন। তার বদলে মানুষের জন্য কাজ করতে চান তিনি। সৌরভের বিশ্বাস, মন থেকে কাজ করলেই সাফল্য মেলে। সেই বিশ্বাস থেকেই মানুষের পাশে দাঁড়াতে চান অভিনেতা।



