Subhashree Ganguly: মেয়ের জন্মের পর প্রথম ছবি পোস্ট শুভশ্রীর, কেমন আছেন মা-মেয়ে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নভেম্বর মাসের শেষ দিন অথাৎ ৩০ নভেম্বর দুপুরে হঠাৎ আসে সুখবর। বৃহস্পতিবার টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কোল আলো করে আসে লক্ষ্মী। আজ শুভশ্রী রাজের গৃহলক্ষ্মীর আসার তিনদিন পূর্ণ হল। এবার অভিনেত্রী প্রকাশ্যে আনলেন মেয়ের ছবি। কেমন আছেন মা মেয়ে?

আরও পড়ুনঃ অভিষেক ও ঐশ্বর্যার বিচ্ছেদ এখন শুধু সময়ের অপেক্ষা! বিয়ের আংটি নেই অভিষেকের হাতে

হাসপাতালের বিছানা থেকেই অভিনেত্রী নিজের ছবি পোস্ট করেছেন। এখনও হাসপাতাল থেকে তাকে ছাড়া হয়নি। তবে ইয়ালিনির ছবি সামনে আনেননি তিনি। অভিনেত্রী তার নিজস্বী পোস্ট করেছেন। পরনে হাসপাতালেরই পোশাক। চোখে চশমা। সকলে অভিনেত্রীকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন।

1 17

কিন্তু কবে দেখা মিলবে ছোট ইয়ালিনির? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। রাজ এবং শুভশ্রীর প্রথম সন্তান ইউভান। ২০২০ সালে পৃথিবীর আলো দেখেছিল। সেই সময় কিন্তু ইউভানের ছবি প্রকাশ্যে এনেছিলেন তারা। কিন্তু ইয়ালিনির বেলা কেন ছবি শেয়ার করলেন না?

মেয়ের জন্মের পর প্রথম ছবি পোস্ট শুভশ্রীর, কেমন আছেন তারা! 

শুভশ্রীর ইনস্টাগ্রাম স্টোরি।

এই প্রশ্ন দানা বাঁধছে সকল অনুরাগীর মনে। তবে কি ইয়ালিনি বড়ো না হওয়া অবধি সামনে আনবেন না বলে ঠিক করেছেন এই সেলিদম্প্রতি? আলিয়া এবং রনবীরও তাদের ছোট্ট মেয়ে রাহার ছবি সামনে আনেননি। তারা জানিয়েছেন মেয়ে বড় হওয়া না অবধি সেই ছবি সামনে আনবেন না। এই প্রন্থাই কি মেনে চলবেন রাজ এবং শুভশ্রীও? সবটাই এখন সময় বলবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত