বলিউডে ফের বিয়ের সানাই বাজল। এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন সোনাক্ষী সিনহা। বরাবরই সোনাক্ষী তাঁর সম্পর্ক রেখেছেন গোপনে। সোনাক্ষী তাঁর বয়ফ্রেন্ড অভিনেতা জাহির ইকবালের সঙ্গেই ছাতনাতলায় বসছেন চলতি মাসে। জানা যাচ্ছে আগামী ২৩ জুন চার হাত এক হতে চলেছে।
আরও পড়ুন: রেস্তরাঁয় সোহমের চর কান্ডে এবার মুখ খুললেন নায়কের বন্ধু দেব, কী বললেন ঘাটালের সাংসদ

সোনাক্ষী-জাহির প্রেমের কথা প্রকাশ্যে না আনলেও, বিভিন্ন সময়ে তাদের সোশ্যাল মিডিয়ায় আবেগি পোস্ট দেখে অনেকেই বুঝে গিয়েছিলেন যে, সোনাক্ষী-জাহিরই এবার একছাদের তলায় থাকতে চলেছেন। আগামী ২৩ জুন মুম্বইয়ে একটি বিলাসবহুল হোটেলে হবে বিয়ের অনুষ্ঠান।
জ়াহিরের সঙ্গে তাঁর দেখাও হয়েছিল সলমন খানের মাধ্যমে। জাহির পেশায় অভিনেতা। ২০১৯ সালে ‘নোটবুক’ ছবির মাধ্যমে অভিষেক হয় তাঁর। তার পর ‘ডাবল এক্স এল’ ও ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে।
এবার বিয়ে করতে চলেছেন সোনাক্ষী সিনহা, পাত্র কে জানেন?

তবে অভিনেতা হিসেবে দাগ কাটতে পারেননি জ়াহির। অপর দিকে সোনাক্ষীকে শেষ দেখা গিয়েছে সঞ্জয় লীলা বনশালির হীরামান্ডি ওয়েব সিরিজে। রেহানার চরিত্রে তার অভিনয় নজর কেড়েছে।



