ক্ষমাপ্রার্থী সোহম। রেস্তরাঁ মালিককে নিগ্রহের ঘটনাকে অনভিপ্রেত বলে উল্লেখ করার পাশাপাশি, জনপ্রতিনিধি হিসেবে এ ভাবে মেজাজ হারিয়ে কারও গায়ে হাত তোলা মোটেও উচিত হয়নি বলে স্বীকার করলেন তিনি। যদিও গোটা ঘটনার পিছনে প্ররোচনা তত্ত্বকেই খাড়া করতে চাইছেন তিনি।
আরও পড়ুনঃ মেদিনীপুর উপনির্বাচন জিতলেই বিরোধী দলনেতার পদ, দিলীপকে সামনে রেখে লড়াই চায় RSS

শুক্রবার রাতে নিউ টাউনের এক রেস্তরাঁর মালিককে নিগ্রহের অভিযোগ ওঠে চণ্ডীপুরের তৃণমূলের বিধায়ক ও টলিউড অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। শনিবার দুপুরে ক্ষমা চেয়ে নিয়েছিলেন সোহম। তবুও এই ঘটনা নিয়ে সমালোচনা হয়েই চলেছে। আর এই বিষয় নিয়ে এবার মুখ খুলেন সাংসদ অভিনেতা দেব।

তিনি বলেন, ‘সোহম অত্যন্ত বুদ্ধিমান ছেলে, আমার বন্ধুও। কিন্তু বন্ধু বলেই তার সবটা ভালো তেমনটা নয়। আমি যেদিনই শুনেছি, সেদিনই ওকে ফোনে যা জানানোর জানিয়েছিলাম।
রেস্তরাঁয় সোহমের চর কান্ডে এবার মুখ খুললেন নায়কের বন্ধু দেব, কী বললেন ঘাটালের সাংসদ

সংবাদমাধ্যমের সামনেও একই মত প্রকাশ করি। আমি মনে করি সোহমের ক্ষমা চাওয়া উচিত এবং নিয়ম মেনে চলা উচিত। জনপ্রতিনিধি বলে নয়। কোনও মানুষেরই এমন করা উচিত নয়’।



