সলমন খানের সাথে বিয়ে? এবার মুখ খুললেন বিরক্ত সোনাক্ষি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি বলিউড সুপারস্টার সলমন খানের ‘বিয়ের ছবি’ ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, সোনাক্ষির আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন এই অভিনেতা! নায়িকার পরনে লাল শাড়ি ও সিঁথিতে সিঁদুর। আসলে পুরো ছবিটাই ভুয়া, এডিট করা।

আরও পড়ুনঃ যুদ্ধবিরতির মধ্যেই রাশিয়ার হামলা, কিভে মৃত ৬ সাধারণ নাগরিক!

অথচ সেই ছবিটি ব্যাপকভাবে ভাইরাল করেছে এই তারকাদ্বয়ের ভক্তরা। আর এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন সোনাক্ষি সিনহা। ছবিটিকে যারা সত্যি মনে করেছেন, তাদের ‘নির্বোধ’ও বলেছেন তিনি। ব্যাপার ক্রমশ হাতের বাইরে বেরিয়ে যাওয়ার মুহূর্তেই তড়িঘড়ি এ নিয়ে মুখ খুললেন সোনাক্ষী।

সলমান খানের সাথে বিয়ে? এবার মুখ খুললেন বিরক্ত সোনাক্ষি
সলমান খানের সাথে বিয়ে? এবার মুখ খুললেন বিরক্ত সোনাক্ষি

যে বা যারা সত্যিই ভেবে নিয়েছেন যে সোনাক্ষী আর সলমন বিয়ে করে ফেলেছেন তাঁদের উদ্দেশে দাবাং অভিনেত্রী বলেন, “তোমরা কি এতটাই বোকা যে একটি আসল ছবি একটি মরফ করা ছবির পার্থক্যও বুঝতে পার না!” যদিও ভাইজান এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি।

সলমন খানের সাথে বিয়ে? এবার মুখ খুললেন বিরক্ত সোনাক্ষি

প্রকাশ্যে আসেনি তাঁর কোনও বক্তব্যই। প্রসঙ্গত, বিগত বেশ কিছু ধরেই নোটবুক অভিনেতা জাহির ইকবালের সঙ্গে সোনাক্ষীর প্রেমের গুঞ্জনে উত্তাল ছিল বলিপাড়া। যদিও এ নিয়ে মুখ খুলেছিলেন সোনাক্ষী নিজেই। বলেছিলেন, “জাহির আমার প্রিয় বন্ধু। এই সব খবরে আমাদের হাসিই পায়। ওর প্রথম ছবি নোটবুকের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ও খুব ভাল অভিনেতাও।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত