পাখির চোখ লোকসভা, প্রকাশ্যে এল রাহুলের ন্যায় যাত্রার স্লোগান ও লোগো

আগামী ১৪ জানুয়ারি মণিপুরের রাজধানী ইম্ফল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হবে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

‘ভারত জোড়ো যাত্রা’র পর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। চলতি মাস থেকেই ফের নতুন কর্মসূচি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। এবার প্রকাশ্যে আসল ন্যায় যাত্রার স্লোগান ও লোগো (Bharat Jodo Nyay Yatra slogan and logo)। শনিবার জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কেমন হল স্লোগান ও লোগো?

পাখির চোখ লোকসভা, প্রকাশ্যে এল রাহুলের ন্যায় যাত্রার স্লোগান ও লোগো

আরও পড়ুন: ফের মাথাচাড়া দিয়ে উঠছে করোনার আতঙ্ক, মোবাইলে ইনস্টল করে ফেলুন এই অ্যাপগুলি

২০২২ সালে কেন্দ্রের বিজেপি সরকারের ‘বিভাজনের রাজনীতি’র বিরুদ্ধে দেশকে একত্রিত করতে রাহুল গান্ধীর (Rahul Gandhi) নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শুরু হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল “ভয়, ধর্মান্ধতা এবং কুসংস্কার”। এবার পালা ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র। শনিবার দিল্লিতে কংগ্রেসের (Congress) সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ, কেসি ভেনুগোপাল স্লোগান ও লোগো প্রকাশ্যে আনেন। রাহুল গান্ধীর নেতৃত্বে সংগঠিত ন্যায় যাত্রার স্লোগান হবে, ‘ন্যায় কা হক মিলনে তাক (Nyay ka haq milne tak)।’

পাখির চোখ লোকসভা, প্রকাশ্যে এল রাহুলের ন্যায় যাত্রার স্লোগান ও লোগো
পাখির চোখ লোকসভা, প্রকাশ্যে এল রাহুলের ন্যায় যাত্রার স্লোগান ও লোগো

কংগ্রেস সভাপতি এদিন বলেন, রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা ১৪ জানুয়ারি থেকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ (Bharat Jodo Nyay Yatra) শুরু করতে চলেছি। দেশবাসীকে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে সুবিচার দিতে এই ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ অনুষ্ঠিত হবে। মণিপুর ইস্যুতে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন খাড়গে।

পাখির চোখ লোকসভা, প্রকাশ্যে এল রাহুলের ন্যায় যাত্রার স্লোগান ও লোগো

পাখির চোখ লোকসভা, প্রকাশ্যে এল রাহুলের ন্যায় যাত্রার স্লোগান ও লোগো

উল্লেখ্য, আগামী ১৪ জানুয়ারি মণিপুরের রাজধানী ইম্ফল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হবে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। লোকসভা নির্বাচনের আগে জনসংযোগ মজবুত করতে মণিপুর, নাগাল্যান্ড, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান, গুজরাত এবং মহারাষ্ট্রে। মোট যাত্রাপথ ৬,২০০ কিলোমিটারের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত