সঙ্কটজনক ইয়েচুরি, রেসপিরেটরি সাপোর্টে রাখা হয়েছে বাম নেতাকে

Sitaram Yechury: চিকিৎসকদের একটি দল ইয়েচুরির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির অবস্থা সঙ্কটজনক। নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ ভর্তি রয়েছেন তিনি। হাসপাতালের ICU বিভাগে ভর্তি রয়েছেন ইয়েচুরি। শ্বাসনালিতে গুরুতর সংক্রমণ রয়েছে। মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে আরও জানানো হয়েছে, শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেওয়ায় তাঁকে ‘রেসপিরেটরি সাপোর্টে’ রাখা হয়েছে।

চিকিৎসকদের একটি দল ইয়েচুরির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। দলের তরফে মঙ্গলবার একটি বিবৃতিতে জানানো হয়েছে, ৭২ বছরের বাম নেতার অবস্থা সঙ্কটজনক। এই মুহূর্তে সীতারাম ইয়েচুরিকে রাখা হয়েছে ইন্টেনসিভ কেয়ার ইউনিটের রেসপিরেটরি সাপোর্টে।

একাধিক ডাক্তারের একটি টিম তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন। দলের পলিটব্যুরোর নেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন সকলেই। সপ্তাহখানেক আগে ইয়েচুরির শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে গুঞ্জন ছড়িয়েছিল।

সেই সময়ে সিপিএমের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছিল, কিছু কিছু সংবাদমাধ্যম অতিরঞ্জিত করে বলছে। দলের তরফে এ-ও বলা হয়েছিল, ইয়েচুরি চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন এবং তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে মঙ্গলবার দলের বিবৃতিতেই ইয়েচুরির অবস্থাকে সঙ্কটজনক বলে উল্লেখ করা হল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন