‘দাদা’ থেকে ‘স্যারের অনুগামী’, শুভেন্দু, রাজীবের পর এবার রবীন্দ্র প্রভাব সিঙ্গুরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: একেবারে দোরগোড়ায় কড়া নারছে আগামী বিধানসভা নির্বাচন। আর তারই আগে হুগলি জেলার জল্পনা কল্পনা শুরু হয়েছে সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছবি ঘিরে। তাঁর নামে পড়ল একাধিক ব‍্যানার। তবে ব‍্যানারে দাদার অনুগামীর বদলে লেখা রয়েছে, “আমরা স্যারের অনুগামী”।

আরও পড়ুন: বাসিন্দাদের অভিযোগের কাছে নতিস্বীকার, বিশ্বভারতী থেকে রাস্তা ফেরত নিল রাজ্য।

জানা গিয়েছে, এদিন সিঙ্গুরের আনন্দনগর গ্ৰাম পঞ্চায়েতের সামনে, আনন্দনগর পার্টি অফিসে এবং রাস্তার ধারে একাধিক ব‍্যানার লাগিয়েছে রবীন্দ্রনাথবাবুর অনুগামীরা। বিভিন্ন জায়গায় বিধায়কের ছবি দেওয়া এই ব‍্যানার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এছাড়া আনন্দনগর আঞ্চলিক তৃণমূল কংগ্ৰেস কমিটি’র অফিসিয়াল পেজেও এই ব‍্যানারের ছবি পোষ্ট করাকে ঘিরে জেলা রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন।

‘দাদা’ থেকে ‘স্যারের অনুগামী’, রবীন্দ্রবাবুর অনুগামী যারা এই ব‍্যানার লাগিয়েছে তাদের বক্ত‍ব্য, মমতার মতো সিঙ্গুরের বিধায়ক ও সততার প্রতীক, আজ তাকে সরিয়ে দিয়ে দূর্নীতিবাজকে দলের দায়িত্ব দেওয়া হচ্ছে। তার প্রতিবাদ স্যার যেমন করেছেন তেমনি এই ব‍্যানারের মাধ‍্যমে প্রতিবাদ করে জানাতে চাই বিধায়কের পাশে আজ সিঙ্গুরের বহু অনুগামী অর্থাৎ তৃণমূল কর্মীরা  আছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত