বাসিন্দাদের অভিযোগের কাছে নতিস্বীকার, বিশ্বভারতী থেকে রাস্তা ফেরত নিল রাজ্য।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে বিশ্বভারতীর রাস্তা ফেরত নিল রাজ্য প্রশাসন। বীরভূমে প্রশাসনিক বৈঠকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বে শান্তিনিকেতনে যাতায়াতের রাস্তাটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ব্যবহারের জন্য দিয়েছিল রাজ্যের পূর্ত দফতর। তারপরই শিক্ষাভবনের মোড় থেকে কাঁচমন্দির পর্যন্ত রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ করে দেয় বিশ্বভারতী।

আরও পড়ুন: চিনকে চাপে রাখতে এবার তিনদিনের দক্ষিণ কোরিয়া সফরে গেলেন ভারতীয় সেনাপ্রধান

স্থানীয়দের অভিযোগ, আগে এই রাস্তায় সকাল ৬ থেকে সন্ধে ৬ টা পর্যন্ত গাড়ি চলাচল নিয়ন্ত্রণ ছিল। বিশ্বভারতী পুরোপুরি মালবাহী গাড়ি চলাচল বন্ধ করায় স্থানীয় মানুষ সমস্যায় পড়েন বলে অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ পত্রই এদিন বোলপুরের গীতাঞ্জলী ভবনে মমতাকে দেন ডিএম। সেটি পড়ে শোনান মুখ্যমন্ত্রী। এবং এরপরই জানান, ফের ওই রাস্তা ফেরত নিতে চলেছে রাজ্য সরকার। সোমবার বেলা সাড়ে ১২ টায় বোলপুরে যান মুখ্যমন্ত্রী। সোমবার বীরভূমে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাসিন্দাদের অভিযোগের কাছে নতিস্বীকার, বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ’দুয়ারে সরকার’-এর পর ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচি। পাশাপাশি মুখ্যমন্ত্রী পরিবারের যে কোন এক জনের জাতির শংসাপত্র থাকলে তফসিলি জাতি ও উপজাতির মানুষদের জন্য নতুন শংসাপত্র দেওয়া হবে বলে জানান তিনি। এই জন্য অন্য কোন প্রমাণ দেখাতে হবে না বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর