চিনকে চাপে রাখতে এবার তিনদিনের দক্ষিণ কোরিয়া সফরে গেলেন ভারতীয় সেনাপ্রধান

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: লাদাখে উত্তেজনা ঘিরে বিগত কয়েক মাসে ভারত ও চিনের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। চিনকে চাপে রাখতে নিজেদের অস্ত্রভান্ডারকে সমৃদ্ধ করেছে ভারত সরকার। এমনকি দুই দেশ সেনা হটানোর কথা বললেও কাজের কাজ যে কিছুই হয়নি তা বলাই বাহুল্য। ফলে এবার চিনের উপর আরও চাপ বাড়াতে এবার তিনদিনের দক্ষিণ কোরিয়া সফরে গেলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে

আরও পড়ুন: ছত্তিশগড়ে BSF-এর ক্যাম্প সরানোর দাবিতে বিক্ষোভ, পদত্যাগ ৩৮ জন পঞ্চায়েত প্রধানের

দু’দেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোর জন্য তাঁর এই সফর বলে সূত্র মারফত জানা গিয়েছে। এ বিষয়ে সোমবার ভারতীয় সেনার পক্ষ থেকে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। উল্লেখ করা হয়েছে, সোমবার পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক আরও দৃঢ় করার জন্য তিন সফরে সিওল রওনা হয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে। সেখানে গিয়ে দক্ষিণ কোরিয়ার জাতীয় শহিদ স্মারক ও ওয়ার মেমোরিয়াল পরিদর্শন করার পাশাপাশি একাধিক বৈঠক করবেন তিনি।

সেইসঙ্গে দেখা করবেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী, সেনাপ্রধান চেয়ারম্যান অফ জয়েন্ট চিফস অফ স্টাফ ও ডিফেন্স এক্যুইজিসিন প্ল্যানিং অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রীর সঙ্গে। তাঁদের মধ্যে হওয়া আলোচনায় ভারত ও দক্ষিণ কোরিয়ার সামরিক সম্পর্ক আরও কীভাবে বাড়ানো যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা। এছাড়া ইনজে প্রদেশের গ্যাংওয়ন শহরে অবস্থিত কোরিয়া কমব্যাট ট্রেনিং সেন্টার এবং ডেজিওনে অবস্থিত এজেন্সি ফর ডিফেন্স ডেভেলপমেন্ট-এর দপ্তরেও যাওয়ার কথা ভারতীয় সেনাপ্রধানের।

চিনকে চাপে রাখতে এবার তিনদিনের দক্ষিণ কোরিয়া সফরে গেলেন ভারতীয় সেনাপ্রধান, লাদাখে চিনের সঙ্গে সংঘর্ষ হওয়ার পর থেকেই তৎপর হয়ে উঠেছে ভারত। আর তাই করোনা মহামারীর মধ্যেই মায়ানমার, নেপাল, সংযুক্ত আরব আমিরশাহী ও সৌদি আরবের পর এবার দক্ষিণ কোরিয়া সফরে গেলেন মনোজ মুকুন্দ নারাভানে। যা দেখে বিশেষজ্ঞরা বলছেন, চিনকে চাপে রাখতেই বিভিন্ন দেশের সঙ্গে সামরিক সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে ভারত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর