নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি মা হয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তিন দিন আগে একটি বেসরকারি হাসপাতালে ছোট্ট শিশু কন্যা জন্ম দিয়েছেন। শিশু কন্যার নাম দিয়েছেন ইয়ালিনি। তার বয়স মাত্র চার দিন। কিন্তু এর মধ্যে হিরোইনের তকমা পেয়ে গেলেন তিনি। টলিউড অভিনেতা অংকুশ তাকে নিজের হিরোইন বলে আখ্যা দিলেন। সম্প্রতি অভিনেতা তার সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে লেখেন।
আরও পড়ুনঃ সিনেমার অফার পেল ইয়ালিনী! মাত্র ৪ দিন বয়েসেই বাজিমাত রাজ-শুভশ্রীর কন্যার


আমার প্রিয় হিরোইন ইয়ালিনি। শুধু তাই না তিনি নিজের নামের সাথে নাম মিলিয়ে শুভশ্রীর কন্যার নাম ইয়াঙ্কুশ রাখলেন। অঙ্কুশের এই কান্ড শুভশ্রী নিজে সামাজিক মাধ্যমে শেয়ার করেছে। এই ঘটনাটি সামাজিক আসা মাত্রই বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আজকে হাসপাতাল থেকেই শুভশ্রী নিজের ছবি পোস্ট করেছেন।

মা হবার পর এই প্রথম তিনি সামাজিক মাধ্যমে নিজের ছবি পোস্ট করবেন। ছবিটিতে দেখা যাচ্ছে তিনি হাসপাতালের কাপড় পরে রয়েছেন। হাসপাতালের বেডে বসেই তিনি নিজস্বী পোস্ট করেছেন। তবে ছোট্টো ইয়ারিনের ছবি তিনি পোস্ট করেন নি। তবে কবে তিনি ইয়ামিনের ছবি সামনে আনবেন সেই কৌতূহলেই রয়েছে অনুরাগীরা। ২০২০ সালের জন্ম দিয়েছিলেন রাজ এবং শুভশ্রী।


সিনেমার অফার পেল ইয়ালিনী! আসল ঘটনা কী?

এই মুহূর্তে ইউভান এখন বড় দাদা। তার বহু কর্তব্য রয়েছে। তবে সে বোনকে পেয়ে কতটা খুশি সেই খবর জানার জন্য উদ্বিগ সকলে। সন্তান আসার খবর এর আগে রাজ এবং শুভশ্রী ইউভানের সাথে ফটোশুটের মাধ্যমেই সামনে এনেছিল।







