Kriti Sanon: বিপাকে কৃতী স্যানন, বাধ্য হয়ে আইনি পথে অভিনেত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কিছুদিন আগেই ৬৯তম জাতীয় পুরস্কারের মঞ্চে এবার সেরা অভিনেত্রী হয়েছিলেন কৃতি শ্যানন। লক্ষ্মণ উতরেকরের মিমি ছবির জন্য এই সম্মান পেয়েছেন অভিনেত্রী। এহেন কৃতি এবার পড়লেন বিপাকে।

আরও পড়ুন: দর্শনার আমাকে ‘ফালতু’ লাগেনা, মুখ খুললেন সৌরভ

যার জন্য তিনি আইনি পদক্ষেপ নিচ্ছেন বলে জানা গিয়েছে। ঠিক কী কারণে এই পদক্ষেপ? খবরে প্রকাশ যে ‘কফি উইথ কর্ণ’-এর অষ্টম সিজ়নে এসে নাকি একাধিক ট্রেডিং প্ল্যাটফর্মের প্রচার করেছেন কৃতি। এমন খবর চাউর হওয়ার পরেই সমাজমাধ্যমের পাতায় নিজের অ্যাকাউন্ট থেকে সব প্রশ্নের উত্তর দেন অভিনেত্রী।

15 3

সাফাই দিতে গিয়ে কৃতি লেখেন,” আমাকে নিয়ে একাধিক জায়গায় খবর ছাপা হয়েছে যে আমি নাকি ‘কফি উইথ করণ’-এ অংশ নিয়ে ট্রেডিং প্ল্যাটফর্মের প্রচার করেছি। এটা সম্পূর্ণ ভুয়ো খবর।

বিপাকে কৃতী স্যানন, বাধ্য হয়ে আইনি পথে অভিনেত্রী

16 1

এই খবরগুলো ছাপার পিছনে কোনও অসৎ উদ্দেশ্যই কাজ করছে। আমি এমন কোনও কাজ করিনি। ওয়েবসাইটগুলোকে আইনি নোটিস পাঠিয়েছি এবং আইনি ব্যবস্থা নিয়েছি। এই ধরনের ভুয়ো খবর থেকে সতর্ক থাকুন”।

17 2

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত