মোদি সরকারের কাছে মসজিদে মাইক বাজানো বন্ধের দাবি প্রাক্তণ শরিক শিবসেনার!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  মোদি সরকারের কাছে মসজিদে মাইক বাজানো বন্ধের দাবি প্রাক্তণ শরিক শিবসেনার! শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতেই এই আর্জি শিবসেনার। সাম্প্রতিক সময়ে প্রকাশিত শিবসেনার পত্রিকা ‘সামনায়’ লেখা হয়েছে, এই লাউডস্পিকার বন্ধ করার জন্য অধ্যাদেশ জারি করুক কেন্দ্র।

আরও পড়ুনঃ শুভেন্দু অধ্যায় ‘সমাপ্ত’, দলীয় স্তরে স্পষ্ট বার্তা মমতার!

কিছুদিন আগেই শিবসেনার একজন নেতা পান্ডু রং শাকপাল প্রস্তাব দেন, মুসলিম শিশুদের মধ্যে আজান প্রতিযোগিতা নিয়ে। আর এই নিয়ে তীব্র বিতর্ক করেন বিজেপি সরকার।

এরপরেই শিবসেনা তাদের পত্রিকা সামনায়, থেকে বিজেপিকে কটাক্ষ করে জবাব দেয়, যারা দেশের কৃষকদের সন্ত্রাসবাদি বলে অভিহিত করেন তাদের কাছে আর কি আশা করা যায়। এর সাথে আর একটু খোঁচা দিয়ে বলেন, শিবসেনা নাকি নিজের আদর্শ ত্যাগ করেছে? কিন্তু দেখা যাচ্ছে ঈদের প্রসাদ খাচ্ছে বিজেপি।

মোদি সরকারের কাছে মসজিদে মাইক বাজানো বন্ধের দাবি প্রাক্তণ শরিক শিবসেনার! এখানেই শেষ নয় শিবসেনা আরও জানিয়েছেন,”এমন কিছু ছবিও আছে যেখানে এই কৃষকরাই একসময় দেশের সীমান্ত রক্ষা করেছে। এমনকি তাদের সন্তানরাও এখন সীমান্তে দাঁড়িয়ে। তাদের সন্ত্রাসবাদি বলে অভিহিত করছে বিজেপি সরকার, সত্যি আর বলার কিছুই নেই। “

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন