শুভেন্দু অধ্যায় ‘সমাপ্ত’, দলীয় স্তরে স্পষ্ট বার্তা মমতার!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুভেন্দু অধ্যায় ‘সমাপ্ত’, দলীয় স্তরে স্পষ্ট বার্তা মমতা বন্দোপাধ্যায়ের। গতকাল হোয়াটসআপ মেসেজ পাওয়ার পর মুখ খুললেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়ও। তিনি সাফ জানিয়েছেন, তিনি যা দাবি করেছিলেন তা ষোলো আনা সত্যি। তাঁর কথায়, ‘যা বলেছিলাম, তা সত্যনিষ্ঠার সঙ্গেই জানিয়েছিলাম, শুভেন্দু মত পরিবর্তন করলে তিনিই বাকিটা বলবেন।’ সৌগতবাবুকে প্রশ্ন করা হয়েছিল, শুভেন্দুর সঙ্গে কি ফের বৈঠকের সম্ভাবনা রয়েছে?

আরও পড়ুনঃ বাড়লো জল্পনা! শুভেন্দুকে ফোন মিহির গোস্বামীর

জবাবে তিনি বলেন, ‘এই মুহূর্তে আর সম্ভবনা নেই।’ উল্লেখ্য, গতকাল দুপুর ২টো ৩০ নাগাদ সৌগত রায়কে এসএমএসে শুভেন্দু অধিকারী বলেন, “আমি আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি। কিন্তু গতকাল বৈঠকে আমাকে অনৈতিকভাবে ডাকা হয়েছিল। আমি ভবিষ্যতে আপনাদের সঙ্গে কাজ করতে চাই না।” এরপরই আবারও শুরু হয়েছে জল্পনা। গতকাল ঠিক কি হয়েছিল তৃণমূলের বৈঠকে?

শুভেন্দুর ঘনিষ্ঠ মহল সূত্রের দাবি, বৈঠক চলাকালীন সৌগত রায় ফোন করেছিলেন দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় কে। এর বেশি কিছুই হয়নি। এদিকে সৌগত রায় ফোনে জানান, “শুভেন্দু দলে ছিল। দলেই থাকবে। এটা বৈঠকে ফয়সলা হল। একসঙ্গে কাজ করব। এরপর শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমে সব জানাবেন। কিন্তু সৌগতর মিডিয়া বাইটের পর ১২ ঘন্টা কাটতে না কাটতেই খেলা বদলে যায়।

শুভেন্দু অধ্যায় ‘সমাপ্ত’, তৃণমূল সূত্রে খবর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু চ্যাপ্তার ক্লোজড করে দিয়েছেন দলের অন্দরে। সূত্র জানিয়েছে, ‘‘দিদি বলেছেন, শুভেন্দু চ্যাপ্টার ক্লোজড। ওই বিষয়ে আর কোনও আলোচনা হবে না। আমরা আমাদের লড়াই লড়ব। আমাদের বিশ্বাস, আমরা এই কঠিন লড়াই নিজেদের জোরে জিতে আবার ক্ষমতায় ফিরব।’’

এদিকে ক্ষুদিরাম বসুর ১৩১ তম জন্মদিনে বৃহস্পতিবার তমলুকের হাসপাতাল মোড়ে শহিদের মূর্তিতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী। সেখানে পদযাত্রায় অংশ নেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন,  “আমি বাংলার সন্তান, ভারতের সন্তান।” মানুষের জন্যে কাজ করব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত