নজরবন্দি ব্যুরোঃ রাজের গ্রেফতারের পর প্রথমবার নীরাবতা ভাঙলেন স্ত্রী শিল্পা! পর্ণ কাণ্ডে স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারির পর থেকেই বার বার উঠে আসছিল তার নাম। স্বামীর ব্যবসায় তাঁর যোগ নিয়েও উঠেছে প্রশ্ন। অবশেষে মুখ খুললেন শিল্পা শেঠি। ইনস্টা স্টোরির মাধ্যমে বোঝালেন অনেক কিছুই।

ঘটনার ৪ দিন পর অভিনেত্রী স্ত্রী নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেন একটি লেখা। সেখানে তিনি লেখন, ‘রেগে গিয়ে পিছনের দিকে তাকিও না। সামনেও না। বরং চারপাশে কি ঘটছে সেদিকে সচেতনভাবে খেয়াল রাখো। যাঁরা আমাদের কষ্ট দিয়েছে তাঁদের দিকে রাগ করে তাকাই। আমরা ভয় পেয়ে তাকাই। ভাবি চাকরি চলে যাবে। ভালবাসার মানুষের মৃত্যু হবে। কী হতে পারে, কী হয়েছে তা নিয়ে দুশ্চিন্তা হয়। যা যাচ্ছে বর্তমানে তা নিয়েই ভাবা প্রয়োজন। একটা দীর্ঘ নিঃশ্বাস নিই। আমি ভাগ্যবান যে বেঁচে রয়েছি। অতীতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। ভবিষ্যতেও সামলে নেব। আমি আমার জীবনকে নিজে যেভাবে চালিত করছি, সেভাবেই করব। কেউ আমায় বিচ্যুত করতে পারবে না।’


আরও পড়ুনঃ বিধানসভার স্পিকারকে তলব রাজভবনে, ট্যুইট খোদ রাজ্যপালের
এই লেখা দেখে অনেকেই মনে করছেন, অভিনেত্রী বোঝাতে চাইছেন, রাজ কুন্দ্রার গ্রেফতারি ও পারিপার্শ্বিক তুমুল জটিলতার মধ্যেও পজিটিভ থাকার চেষ্টা করছেন তিনি। ১৯ জুলাই গ্রেফতার করা হয় রাজ কুন্দ্রাকে।

গত কয়েক বছর ধরে পর্নোগ্রাফিক কনটেন্ট বানিয়ে বিদেশের প্ল্যাটফর্মে আপলোড করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ঘটনার চার দিন পরে শিল্পার তরফে এই প্রথম কোনও সাড়া পাওয়া গেল।









