প্রচারে বেরিয়েছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। তৃণমূল প্রার্থীকে দেখেই এলাকাবাসী নিজের অভার-অভিযোগের কথা জানান। কেউ আবাস যোজনার বাড়ি পাননি বলে অভিযোগ করেন, কেউ আবার রাস্তাঘাট, কেউ বা পানীয় জলের অভাব নিয়ে প্রশ্ন করেন।
আরও পড়ুন: ভূপতিনগর আর সন্দেশখালি এক নয়, রায়গঞ্জে নির্বাচনী প্রচারে বললেন মমতা

শনিবার সকাল সকাল তৃণমূল প্রার্থীকে পেয়ে এমনই একগুচ্ছ দাবি নিয়ে ক্ষোভ উগড়ালেন। এদিন সকালে মহম্মদবাজার ব্লকের পুরাতন গ্রাম, লাউজোড়া সহ একাধিক জায়গায় প্রচারে গিয়েছিলেন শতাব্দী। সেখানে গ্রামে পৌছাতেই গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান।

গ্রামবাসীদের দাবি, গত দশবছরে শতাব্দীকে একবারও দেখা যায় নি। আবার অনেকে বলছেন সরকারি সুবিধা কেবল দলের কর্মীরা পেয়েছেন। সাধারণ মানুষ পায় নি। যদিও শতাব্দীর পাল্টা দাবি, ‘কেন পাই নি দেখতে হবে।’ অপর দিকে বীরভূম বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন,
প্রচারে গিয়ে জনতার অভিযোগের মুখে শতাব্দী, সামাল দিতে কী বললেন অভিনেত্রী প্রার্থী

” উনি ১৫ বছর ধরে কারোর সঙ্গে দেখা করতে যাননি। মানুষ তো দেখতেই পাচ্ছেন না। সেই কারণেই বিক্ষোভ। উনি যেখানেই যাচ্ছেন সেখানেই কালো পতাকা দেখাচ্ছেন। শুধু ধাপ্পাবাজি, চিটিংবাজি, গরিব মানুষ জল-বাসস্থান পরিষেবা চান। তাই বীরভূমের মানুষ বলেছেন তোমার দেখা নাই”।



