বৌবাজারে ফের একাধিক বাড়িতে ফাটল, আতঙ্কিত বাসিন্দারা নামলেন পথে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের ফাটল আতঙ্ক বৌবাজারে। দুর্গা পিতুরি লেনের পাশের গলি মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ভোরবেলায় দেখা দিল ফাটল। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে।

আরও পড়ুনঃ বোর্ড-বিদায়ের পর প্ৰথমবার মুখ খুললেন সৌরভ, নিলেন মোদীর নাম

এলাকা খালি করে দিতে আবেদন জানাচ্ছেন উপস্থিত পুলিশকর্মীরা। বৃহস্পতিবার মাঝরাতে বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। আতঙ্কে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েই বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তবে নিজেদের বাড়ি ছেড়ে বাসিন্দারা হোটেলে যেতে নারাজ।

মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা। শুক্রবার সকালে মেট্রোরেলের আধিকারিকরা ঘটনাস্থলে পরিস্থিতি পরিদর্শনে গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান বাড়িছাড়া বাসিন্দারা। তাঁদের প্রশ্ন একটাই, কেন বারবার এমন বিপদের মুখে পড়তে হচ্ছে তাঁদের?

কেন অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে না? এনিয়ে তিনবার বউবাজারে মেট্রোর কাজের জন্য একাধিক বাড়িতে ফাটল ধরে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হল। এই ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে জানান,

বৌবাজারে ফের একাধিক বাড়িতে ফাটল, আতঙ্কিত বাসিন্দারা নামলেন পথে

”মেট্রো কর্তৃপক্ষের গাফিলতির জন্য আজ এই অবস্থা। এতগুলো মানুষকে রাস্তায় এসে দাঁড়াতে হল। বারবার সুরক্ষা ছাড়াই মেট্রোর কাজ হচ্ছে। এই যে মানুষগুলোর বিপদে আমি কিছু সাহায্য় করতে পারছি না, এটা তো আমার যন্ত্রণা।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন