সোম থেকে শুরু মাধ্যমিক, টুকলি রুখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা

মাধ্যমিক পরীক্ষায় ৯ লক্ষের বেশি ছাত্রছাত্রী অংশ নিচ্ছে, পরীক্ষা কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজ, ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক ও মাদ্রাসার পরীক্ষা। কঠোর নিরাপত্তার মধ্যে শুরু হওয়া এই পরীক্ষা, এবারের মাধ্যমিকে অংশগ্রহণ করবে ৯ লক্ষ ৮৪ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন ছাত্রী এবং ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জন ছাত্র রয়েছেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, দমদমে এক অনুষ্ঠানে মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “পরীক্ষা যেন সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে হয়, সেজন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি।” তিনি আরও জানান, প্রশ্নফাঁস রোধে এই বছর প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।

এদিকে, মাদ্রাসার পরীক্ষায় ৬৫ হাজার ২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। পরীক্ষার সময় সকাল ১০টা ৪৫ মিনিট থেকে শুরু হবে এবং প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য নির্ধারিত থাকবে। পরীক্ষা চলবে দুপুর ২টা পর্যন্ত। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে।

পরীক্ষার সময় ইলেকট্রনিক্স গ্যাজেট নিষিদ্ধ

পরীক্ষা চলাকালীন কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে আসা নিষিদ্ধ। এর মধ্যে মোবাইল ফোন বা অন্যান্য ডিভাইস পাওয়া গেলে, সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়ে যাবে। গত বছর ৪৫ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছিল।

পরীক্ষাকেন্দ্র এবং নিরাপত্তা ব্যবস্থা

এই বছর ২৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে। প্রতি পরীক্ষাকেন্দ্রে থাকবে কাস্টডিয়ান, যারা পরীক্ষার প্রশ্নপত্র নিরাপদে রাখবে। এছাড়া, ৪২৩ জন বিশেষ কর্মকর্তা এবং অ্যাডিশনাল ভেনু সুপারভাইজারদের মাধ্যমে পুরো পরীক্ষা ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

প্রথম দিন সকাল সাড়ে ৯টা থেকে শিক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে। পরীক্ষা কেন্দ্রে কোনও সমস্যার সৃষ্টি হলে সুপারভাইজাররা দ্রুত পর্ষদের সঙ্গে যোগাযোগ করবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত