School Reopening: সোমবার থেকে খুলছে স্কুল, মানতে হবে বেশ কিছু নিয়ম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবান্দি ব্যুরোঃ প্রবল দাবদাহের কারণে এবার স্কুলে গরমের ছুটি এগিয়ে নিয়ে এসেছিল রাজ্য সরকার। পরবর্তীতে সেই ছুটি বাড়িয়ে দেওয়া হয়। আগামী ২৭ জুন (সোমবার) থেকে সরকারি স্কুল খুলছে। তার আগে একগুচ্ছ নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।

আরও পড়ুনঃ সবার অজান্তে ইডি দফতরে দেব, চলল পাঁচ ঘন্টার জিজ্ঞাসাবাদ

শিক্ষা দফতরের নির্দেশিকাতে জানানো হয়েছে স্কুল খোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে আগামী ২৬ শে জুন থেকেই । কাল থেকে শিক্ষক-শিক্ষিকারা ক্যাম্পাসে ঢোকার অনুমতি পাবেন। স্কুল খোলার জন্য রাজ্যের প্রতিটি জেলার জেলা শাসকদের বিশেষ নির্দেশ দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।

13 18

স্কুল খোলার আগে স্যানিটাইজ করতে হবে। মেনে চলতে হবে যাবতীয় করোনা বিধি। স্কুলের শিক্ষক, অশিক্ষক কর্মী এবং পড়ুয়াদের (যাঁরা করোনা টিকা পাওয়ার যোগ্য), তাঁদের অবশ্যই টিকা নিতে হবে। স্কুলে বাধ্যতামূলকভাবে মাস্ক পরে থাকতে হবে। ব্যবহার করতে হবে স্যানিটাইজার।

সোমবার থেকে খুলছে স্কুল, মানতে হবে বেশ কিছু নিয়ম

সোমবার থেকে খুলছে স্কুল, মানতে হবে বেশ কিছু নিয়ম

15 14

এ বিষয়ে রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, “স্কুল খুলছে। আমরা নির্দেশিকা পাঠিয়ে দিয়েছি। স্কুল খোলার জন্য যে ব্যবস্থা নেবার তা আমরা নিতে বলেছি।” সেই সঙ্গে তিনি আরও বলেন, “কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে কবে থেকে নতুন শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু করব তা আমরা খুব শীঘ্রই জানাব। কিছু টেকনিক্যাল কাজ চলছে। দু-একদিনের মধ্যে জানিয়ে দিতে পারব আশা করি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত