নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে অবিলম্বে স্কুল খুলতে হবে। এই দাবীতে শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দিতে যায় এসএফআই নেতৃত্ব। কিন্তু করুণাময়ীতে তাঁদের পথ আটকালো পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি।
আরও পড়ুনঃ BJP: মতুয়াদের নিয়ে দিল্লিতে দরবার করবেন সুব্রত ঠাকুর, দিলেন হুঁশিয়ারি


উল্লেখ্য, কবে রাজ্যে স্কুল কলেজ খুলবে? এই প্রশ্নে সরব হয়েছিল বিভিন্ন মহল। অবিলম্বে স্কুল খোলার দাবীতে শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন এসএএফআইয়ের। সেখানেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে এসএফআই নেতৃত্ব। তাঁদের বক্তব্য, স্কুল কলেজ বন্ধ রেখে সর্বনাশ করছে সরকার। তাই শিক্ষামন্ত্রীকে খোলা মেরুদণ্ড দিতে এসেছিলাম। ছাত্রদের ভবিষ্যত শেষ করে দেওয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য, “স্কুল খোলার বিষয়টা সম্পূর্ণভাবে শিক্ষা দফতরের ওপর নির্ভর করে না। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নিজে। স্বাস্থ্য দফতর এবিষয়ে নিয়মিত পর্যালোচনা করছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে নিয়মিত কথা হচ্ছে। এটা নিয়ে আপনাদের উদ্বেগ অথবা চিন্তার কোনও কারণ নেই। আমরাও স্কুল খোলারই পক্ষে। মুখ্যমন্ত্রীও চাইছেন বাচ্ছাদের ক্ষতি না করে, কোভিড সংক্রমণ না বাড়িয়ে, যাতে আবার স্কুল খুলে আবার যাতে বন্ধ করতে না হয়, তার পাকাপোক্ত প্রতিষেধক এবং প্রতিবিধান করে মুখ্যমন্ত্রী নিজেই জানাবেন কবে স্কুল খুলতে পারে।


স্কুল খোলার দাবীতে শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন এসএএফআইয়ের, স্কুল খোলার পক্ষে রাজ্য?

একইসঙ্গে এদিন রাজ্যে স্কুল কলেজ খোলার দাবীতে শিলিগুড়িতে বিক্ষোভ দেখান তিন বিজেপি বিধায়ক। বিজেপির তিন বিধায়ক শঙ্কর ঘোষ, শিখা চট্টোপাধ্যায় এবং আনন্দময় বর্মন রাজ্যে স্কুল কলেজ খোলার দাবীতে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে বিক্ষোভ দেখায়।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



