BJP: মতুয়াদের নিয়ে দিল্লিতে দরবার করবেন সুব্রত ঠাকুর, দিলেন হুঁশিয়ারি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সময় গড়ানোর পাশাপাশি বিজেপির অন্দরের ক্ষতের আকার যেন বাড়তেই থাকছে। এবার আলাদা করে জনসংযোগ সারছেন বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। সেখান থেকেই হুঁশিয়ারি দিলেন সিএএ প্রসঙ্গে। এমনকি মতুয়াদের নিয়ে দিল্লিতে দরবার করবেন সুব্রত ঠাকুর।

আরও পড়ুনঃ মাস্টার্সে বাড়াতে হবে আসন সংখ্যা, পড়ুয়াদের বিক্ষোভে উত্তপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর

বিজেপি মতুয়াদের গুরুত্ব দিচ্ছে না। এই অভিযোগে সম্প্রতি দলের বিরুদ্ধেই সরব হয়েছেন একাধিক নেতা বিধায়করা। কয়েকদিন ধরে বিজেপির বিক্ষুব্ধ নেতাদের মধ্যে চলছে বৈঠক। বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সূত্রের খবর, আগামী দিনে কেন্দ্রীয় সরকারের কাছে সিএএ চালু নিয়ে সরব হবেন তাঁরা। আর ঠিক তার পরেই বিজেপি বিধায়কের মতুয়াদের নিয়ে দিল্লিতে দরবারের কথায় জল্পনা বেড়েছে।

উল্লেখ্য, ১৯ এর নির্বাচনে মতুয়া ভোটে হাওয়া লাগিয়ে একাধিক আসন পেয়েছিল বিজেপি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিজেপির জন্য বিরাট ফ্যাক্টর হয়ে ওঠে মতুয়ারা। এমনকি বিধানসভা নির্বাচনে একাধিক মতুয়া অধ্যুষিত আসনগুলিতে ব্যাপক ফলাফল করেছে বিজেপি। অথচ সাংগঠনিক পদে মতুয়াদের গুরুত্ব না দেওয়ার কারণে ক্ষোভ বেড়েছে মতুয়া শিবিরে। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পরিকল্পনাও করছেন তাঁরা।

মতুয়াদের নিয়ে দিল্লিতে দরবার করবেন সুব্রত ঠাকুর, বাড়ছে ক্ষোভ 

মতুয়াদের নিয়ে দিল্লিতে দরবার করবেন সুব্রত ঠাকুর, বাড়ছে ক্ষোভ 
মতুয়াদের নিয়ে দিল্লিতে দরবার করবেন সুব্রত ঠাকুর, বাড়ছে ক্ষোভ

ইতিমধ্যেই আলাদা করে মতুয়া নেতাদের সঙ্গে বৈঠক সেরেছেন শান্তনু ঠাকুর। জায়গায় গিয়ে বনভোজনের নামে জনসংযোগ জারি রেখেছন তিনি। একই কাজ করছেন সুব্রতও। এই কাজ চলবে বলে জানিয়েছেন তিনি। তবে দলের নেতাদের শোকজের বিষয়টি দলের একান্ত ব্যক্তিগত ব্যাপার বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক। তবে সংগঠনের ক্ষেত্রে রদবদলের দাবীতে সরব হবেন বলে জানিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন