Sawan 2025 Dates: শ্রাবণ সোমবার কবে? জেনে নিন উপবাস ও পুজোর শুভ সময়। শ্রাবণ মাস হিন্দু ধর্মে অন্যতম পবিত্র মাস, যা ভগবান শিবকে উৎসর্গীকৃত। বিশ্বাস, এই মাসে মহাদেবের পূজার মাধ্যমে জীবনের জটিলতা দূর হয় এবং কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। যারা উপবাস করেন বা ভোলেনাথের আরাধনায় মগ্ন থাকেন, তাঁদের জন্য Sawan 2025 Dates জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কখন শুরু হচ্ছে শ্রাবণ মাস ২০২৫?
এই বছর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস শুরু হবে ১৬ জুলাই এবং গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে শুরু হবে ১৮ জুলাই। শেষ ১৭ অগাস্ট। পঞ্জিকা অনুযায়ী, শ্রাবণের সোমবারগুলিতে শিবপুজোর গুরুত্ব অনেক বেশি।

শ্রাবণের সোমবারের উপবাসের দিনগুলি (Sawan Somvar 2025 Dates):
-
২১ জুলাই ২০২৫: প্রথম সোমবার
-
২৮ জুলাই ২০২৫: দ্বিতীয় সোমবার
-
৪ অগাস্ট ২০২৫: তৃতীয় সোমবার
-
১১ অগাস্ট ২০২৫: চতুর্থ ও শেষ সোমবার
-
২৩ জুলাই ২০২৫: শ্রাবণ শিবরাত্রি

শ্রাবণে কী করবেন?
শ্রাবণ মাসে প্রতিদিন শিবলিঙ্গে জল, দুধ ও বেলপাতা দিয়ে অভিষেক করলে মহাদেব তুষ্ট হন। বিশেষত সোমবার দিন উপবাস পালন করলে জীবনের বাধা, রাহু-কেতুর কু-প্রভাব এবং আর্থিক সংকট দূর হয়।
এই কাজগুলি শ্রাবণে করতে পারেন:
১) শিব মন্ত্র জপ করুন (যেমন “ওঁ নমঃ শিবায়” ১০৮ বার)
২) ব্রহ্মচর্য পালনের চেষ্টা করুন
৩) দুগ্ধজাত দ্রব্য, ফল, গঙ্গাজল ইত্যাদি দান করুন
৪) শিব চতুর্দশী বা শ্রাবণ শিবরাত্রিতে রাতভর উপবাস করুন
শ্রাবণে কী এড়িয়ে চলবেন?
পবিত্র শ্রাবণ মাসে কিছু নিয়ম মেনে চললে পূজার ফল বৃদ্ধি পায়। শাস্ত্র মতে, এই সময়ে নিচের জিনিসগুলি থেকে দূরে থাকাই উত্তম।
১) মাংস, মাছ, ডিম, পেঁয়াজ ও রসুন জাতীয় আমিষ খাবার
২) তামাক ও মদ্যপান
৩) বেগুন খাওয়া (শাস্ত্রে নিষিদ্ধ)
৪) চুল ও নখ কাটা
৫) দাম্পত্য সম্পর্ক বা শারীরিক মিলন
শ্রাবণ মাসে উপবাসের উপকারিতা
শ্রাবণে উপবাস রাখলে কেবল ধর্মীয় ফল নয়, স্বাস্থ্যগত দিক থেকেও উপকার পাওয়া যায়। দুধ, ফলমূল ও হালকা আহার গ্রহণ করায় হজম ক্ষমতা বাড়ে এবং মন শান্ত থাকে। শাস্ত্র অনুসারে, সোমবার উপবাস করলে শত্রু নাশ, বিবাহে সাফল্য ও পারিবারিক সমস্যা দূর হয়।
উপবাসের সময় পালনীয় শিবপুজোর সহজ নিয়ম
১) ভোরে উঠে গঙ্গাজলে স্নান করুন (বা পবিত্র জলে স্নান)
২) শিবলিঙ্গে দুধ, বেলপাতা, গঙ্গাজল দিয়ে জলাভিষেক করুন
৩) বেলগাছের পাতা অর্ঘ্য দিন (৩টি পাতা একসঙ্গে দিন)
৪) ধূপ-দীপ জ্বালিয়ে ওঁ নমঃ শিবায় জপ করুন
৫) উপবাসের দিন ফল বা নিরামিষ আহার গ্রহণ করুন
Sawan 2025 Dates অনুযায়ী, এই বছর শ্রাবণ মাসের সোমবারগুলি অত্যন্ত শুভ ও ফলপ্রদ হতে চলেছে। যারা শিবপুজোর মাধ্যমে জীবনের বাঁধা কাটাতে চান, তাঁদের উচিত এই সময় সঠিকভাবে উপবাস ও পূজা পালন করা। একান্ত ভক্তি ও নিয়মে মহাদেবের আরাধনা করলে জীবনে আসে শান্তি, সৌভাগ্য ও সাফল্য।

FAQ
প্রশ্ন ১: শ্রাবণ ২০২৫ কবে শুরু এবং শেষ হবে?
উত্তর: বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস শুরু হবে ১৬ জুলাই এবং গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে শুরু হবে ১৮ জুলাই। শেষ ১৭ অগাস্ট।
প্রশ্ন ২: শ্রাবণের সোমবার কবে পড়ছে?
উত্তর: ২১, ২৮ জুলাই ও ৪, ১১ অগাস্ট—এই চারটি দিন।
প্রশ্ন ৩: শ্রাবণ মাসে কী খাওয়া উচিত নয়?
উত্তর: পেঁয়াজ, রসুন, আমিষ খাবার, বেগুন ও মদ্যপান নিষেধ।
প্রশ্ন ৪: শ্রাবণ শিবরাত্রি কবে?
উত্তর: উদয়া তিথি অনুযায়ী ২৩ জুলাই শিবরাত্রির ব্রত পালিত হবে।



