আপাতত পদে বহাল থাকছেন সৌরভ-শাহ,পরবর্তী শুনানি জানুয়ারিতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আপাতত পদেই বহাল থাকছেন সৌরভ-শাহ, কয়েক মাস আগে মেয়াদ শেষ হয়ে গেলেও আপাতত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড(BCCI)-এর প্রেসিডেন্ট হিসেবেই কাজ চালাবেন তিনি। একই ভাবে বোর্ড সচিব ও যুগ্ম সচিব পদে থাকছেন জয় শাহ এবং জয়েশ জর্জ।

আরও পড়ুনঃ ফের ২২ গজে ফিরছেন সুরেশ রায়না।

এবিষয়ে সুপ্রিম কোর্ট বুধবার জানিয়েছে, এই ব্যাপারে আগামী বছর জানুয়ারিতে হবে পরবর্তী শুনানি। বেশ কয়েকদিন আগেই বিসিসিআই দেশের সর্বোচ্চ আদালতে লোঢা কমিটির সুপারিশে কিছু বিষয়ে সংশোধনী আনতে চেয়ে আর্জি জানিয়েছিল। তার মধ্যে সৌরভ, জয়ের পদের মেয়াদ বাড়ানোরও আবেদন ছিল।

বোর্ডের এখনকার সংবিধান অনুসারে বোর্ড বা অনুমোদিত রাজ্য সংস্থায় টানা ৬ বছর পদে থাকার পর ৩ বছরের জন্য কুলিং-অফে যেতেই হবে সেই পদাধিকারীকে। সৌরভদের মেয়াদ সেই হিসেবে শেষ হয়ে গিয়েছিল। সেই কারণেই আবেদন জানানো হয়েছিল। যাতে সৌরভ-জয়রা কাজ চালিয়ে যেতে পারেন প্রেসিডেন্ট ও সচিব পদে।

আপাতত পদে বহাল থাকছেন সৌরভ-শাহ, বুধবার ছিল তাঁর শুনানি। আদালত সূত্রে খবর, বিচারপতি নাগেশ্বর রাও-এর নেতৃত্বেই হয় এই শুনানি। আর তার পাশাপাশি বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও বোর্ড সচিব জয় শাহের মেয়াদ বাড়ানোরও আর্জিও জানানো হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত