নজরবন্দি ব্যুরোঃ ফের ২২ গজে ফিরছেন সুরেশ রায়না। ব্যক্তিগত কারণের জন্য এই বছর আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন প্রাক্তন ব্যাটসম্যান সুরেশ রায়না।। তবে তবে আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন এই ভারতীয় বাঁহাতি তারকা। দেশের মাটিতে আসন্ন সৈয়দ মুস্তাক আলি টি২০ প্রতিযোগিতায় ফিরতে চলেছেন তিনি।
আরও পড়ুনঃ আবারও পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্টাইক? ভয়ে কাঁটা পাকিস্তানে জারি হল সর্তকতা


এছাড়াও আগামি আইপিএল খেলবেন বলে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে নিজেই জানিয়েছেন সুরেশ রায়না। এর আগে শেষবার ২০১৯ আইপিএলের ফাইনালেই শেষবার মাঠে নেমেছিলেন সুরেশ রায়না।
চলতি বছরে মহেন্দ্র সিং ধোনির অবসরের পর তিনিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকেও সরে দাঁড়ান চেন্নাই সুপার কিংসের অন্যতম তারকা ব্যাটসম্যান। সাপোর্ট স্টাফ-সহ চেন্নাইয়ের ১৩ জন করোনা আক্রান্ত হওয়ার পর দেশে ফিরে এসেছিলেন তিনি।
ফের ২২ গজে ফিরছেন সুরেশ রায়না। যা নিয়ে বিতর্কও কম হয়নি। কখনও হোটেল রুম পছন্দ না হওয়া, কখনও করোনা আতঙ্ক- রায়নার আইপিএলে অংশ না নেওয়া নিয়ে একাধিক কারণ উঠে এসেছিল। যদিও এই প্রসঙ্গে মুখ খোলেননি তিনি।









