নজরবন্দি ব্যুরোঃ আবারও পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্টাইক? আর সেই আশঙ্কায় দিন কাটাচ্ছে পাকিস্তান। আর ঠিক তার আগেই পাক সেনাবাহিনিকে সতর্ক করল পাকিস্তান সরকার। এবিষয়ে পাক এক সংবাদমাধ্যমের দাবি, ভারতে কৃষক বিক্ষোভ চলায় জনগণের নজর ঘোরাতেই নরেন্দ্র মোদী সরকার পাকিস্তানের ওপর যখন তখন আক্রমণ শানাতে পারে।
আরও পড়ুনঃ গোঁসা নাকি মনোমালিন্য! নাড্ডার সফরের প্রথম দিনই মুকুলের মানভঞ্জন।


আর তাই যে কোনও মুহূর্তে সার্জিক্যাল স্ট্রাইক কিংবা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় সেনারা ঢুকতে পারে পাকিস্তানে। আর সেই কারণেই পাক সেনাবাহিনিকে সতর্ক করা হয় বলে খবর, তবে পাকিস্তানের সেনাবাহিনী কিংবা সরকারি তরফে কেউই এব্যাপারে সরাসরি মুখ খুলছে না। পাক সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবরে বলা হয়েছে, আভ্যন্তরীণ বা বাহ্যিক চাপের মধ্যে পড়ে ভারত সরকার এই আক্রমণের পরিকল্পনা করছে।
ডোকলাম ও লাদাখের পরিস্থিতি এখনও অগ্নিগর্ভ। আর এইটা থেকেই নজর ঘোরাতেই ফের সীমান্তে শান্তি নষ্ট করতে চাইছে ভারত। আর তাতে আরও বলা হয়েছে, নিয়ন্ত্রণরেখায় হামলা করার পরিকল্পনা করছে ভারত। আবারও হতে পারে সার্জিক্যাল স্ট্রাইক। ভারতে এই মুহূর্তে চলছে কৃষকদের বিক্ষোভ। আর সেইটা থেকে নজর সরানোর চেষ্টা নরেন্দ্র মোদি প্রশাসনের।
আবারও পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্টাইক? পাকিস্তানের দাবি, ভারতের সঙ্গে পূর্ব সীমান্তে সেনাবাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছে। সেনা কর্মকর্তারা জানাচ্ছেন, দিল্লির কৃষক আন্দোলনের থেকে নজর ঘোরাতেই ভারত সার্জিক্যাল স্ট্রাইকের চেষ্টা চালাতে পারে ।তা না হলে সীমান্তে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি করতে পারে। যদিও কেন্দ্রের তরফে এবিষয় এখনও কোনও মন্তব্য করা হয়নি। ২০১৬ সালে উরিতে জঙ্গি হামলার পরে ২৯ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত।









