নজরবন্দি ব্যুরোঃ কাশ্মীরের পহলগাঁওতে এক অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন সামান্থা ও বিজয়। শুটিং করার সময়ই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লিডার নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য শুটিং বন্ধ রাখা হয়।
আরও পড়ুনঃ সারা দিনে কি খেয়ে এখনও ৪২-এ এসে পর্দায় উষ্ণতা ছড়ান সানি লিওনি, জানুন…


একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই অভিনেতা। কাশ্মীরের পহলগাঁওতে চলছিল ওই দৃশ্যের শুটিং। সেই সময় আচমকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। লিডার নদীতে পড়ে যায় গাড়িটি।

তখনই চোট পান দুই অভিনেতা। তড়িঘড়ি করে দুই অভিনেতাকে নিয়ে যাওয়া নিকটবর্তী হাসপাতালে। সেখানেই প্রাথমিক চিকিৎসা করানো হয় তাঁদের। এরপর রবিবার খানিকটা সুস্থ বোধ করায় শুটিং শুরু করেন তাঁরা।



কিন্তু শুটিং কিছুক্ষণের মধ্যে সেরেই ডাল লেকের পাশে এক হাসপাতালে ফিজিওথেরাপি দেওয়া হয় তাঁদের। আপাতত সুস্থ আছেন দুই অভিনেতা। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাবে সামান্থা ও বিজয়ের ছবি ‘খুশি’।

পহলগাঁওতে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে নদীতে গাড়ি, আহত সামান্থা ও বিজয়
এই ছবিরই শুটিং করছিলেন এই দুই দক্ষিণী তারকা। এর আগে সুপারহিট তামিল ছবি মহানতিতে জুটি বেঁধেছিলেন সামান্থা ও বিজয়।







