Salim on Mamata: আরএসএস-এর দুর্গা তাঁর গুরুকে ফল-মিষ্টি দিয়ে স্বাগত জানাচ্ছে, মমতার মন্তব্যকে কটাক্ষ সেলিমের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধানের বঙ্গ সফরের আগে প্রশাসনিক কর্তাদের সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে মোহন ভগবত এলে যাতে যথাযথ আপ্যায়ন করা হয়, সেই নির্দেশও দিলেন তিনি। মমতার এই মন্তব্যকে কটাক্ষ করতে পিছপা হয়নি সিপি(আই)এম। সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কটাক্ষ করে বলেন, আরএসএস-এর দুর্গা তাঁর গুরুকে ফল-মিষ্টি দিয়ে স্বাগত জানাচ্ছে।

আরও পড়ুনঃ ‘পল্লবী ভালো মেয়ে ছিল না‘ সাগ্নিকের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য হবু স্ত্রী সুকন্যার

মমতার মন্তব্যকে তোপ দেগে সেলিমের মন্তব্য, “একসময় বাংলার মুখ্যমন্ত্রীরা দাঙ্গাবাজদের বিষদাঁত ভেঙে দেওয়ার কথা বলতেন। তাই বাংলায় সুদীর্ঘ সময় ধরে সাম্প্রদায়িক শক্তি দাঁত ফোটাতে পারেনি। আজ আরএসএস-এর দুর্গা তাঁর গুরুকে ফল-মিষ্টি দিয়ে বাংলার সমাজ ভাগ করতে স্বাগত জানাচ্ছেন। আর তাঁর এই মাখামাখির জন্য বলি হচ্ছে বাংলার ঐতিহ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব।”

Mamata Banerjee orders to send sweets and fruits to RSS chief Mohan Bhagwat: মেদিনীপুরে মমতা, কেশিয়ারিতে মোহন ভগবৎ! ফল- মিষ্টি পাঠাতে নির্দেশ মুখ্যমন্ত্রীর – News18 Bangla

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ১৭-২০ তারিখ আরএসএস প্রধান আসছেন তো। কী করতে আসছেন? নজর রাখবেন যেন দাঙ্গাটাঙ্গা না করে। একটু ফল-মিষ্টিও পাঠিয়ে দেবেন। যাতে মনে না হয় আমরা অতিথিদের আপ্যায়ণ করি না!  যাতে বুঝতে পারেন যে আমরা সবাইকে স্বাগত জানাই। ভালো করে নিরাপত্তার ব্যবস্থা করবেন। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কিন্তু বেশী বাড়াবাড়ি করতে যাবেন না।

একাধিকবার প্রকাশ্য সভা অথবা রাজনৈতিক মঞ্চ থেকে বিজেপিকে সরাসরি আক্রমণ করলেও আরএসএসের বিরুদ্ধে সেভাবে একটা মন্তব্য করতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। যা নিয়ে অবশ্য সিপি(আই)এম কটাক্ষ করতে পিছপা হয়নি। মমতা শুধু বলেন, আগে জানতাম এরা মানুষ সেবা করে। কিন্তু মানুষে মানুষে এমনভাবে ভাগাভাগি করে আগে জানতাম না।

আরএসএস-এর দুর্গা তাঁর গুরুকে ফল-মিষ্টি দিয়ে স্বাগত জানাচ্ছে, বিস্ফোরক সেলিম 

আরএসএস-এর দুর্গা তাঁর গুরুকে ফল-মিষ্টি দিয়ে স্বাগত জানাচ্ছে, বিস্ফোরক সেলিম 
আরএসএস-এর দুর্গা তাঁর গুরুকে ফল-মিষ্টি দিয়ে স্বাগত জানাচ্ছে, বিস্ফোরক সেলিম 

মঙ্গলবার বিকেলেই চার দিনের সফরে রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত । কলকাতায় নেমে সরাসরি পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে আসার কথা রয়েছে তাঁর। চারদিনই থাকবেন কেশিয়ারিতে। যদিও তাঁর কর্মসূচি সম্পর্কে এখনও সবটাই অজানা। মোহন ভগবতের আসার খবর মুখ্যমন্ত্রীর কাছে যে রয়েছে তা আইসিকে জানিয়ে স্পষ্ট করলেন মমতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত