‘পল্লবী ভালো মেয়ে ছিল না‘ সাগ্নিকের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য হবু স্ত্রী সুকন্যার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাসখানেক আগে থেকেই গরফার আবাসনে থাকতে শুরু করেছিলেন পল্লবী ও সাগ্নিক। পুলিশ সূত্রে খবর, ওই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে হুক্কা, গাঁজা-সহ নেশার জিনিসপত্র। এ ছাড়াও তদন্তকারীদের সূত্র জানান, পল্লবীর মোবাইল ফোন পরীক্ষা করে দেখা গিয়েছে, শেষ ফোন পরিচারিকাকে করেছিলেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ পল্লবীর ফ্ল্যাট থেকে মিলেছে নেশার জিনিস, এই মৃত্যু নিয়ে কি বললেন অভিযুক্ত ঐন্দ্রিলা?

যদিও, তাঁদের মধ্যে কী কথোপকথন হয়েছিল, তা বিশদে জানা যায়নি। অপরদিকে অবনীর অভিনেত্রী পল্লবী দের বাবা-মা গতকাল বরপাতা নাই তার মেয়ের মৃত্যুর জন্য সাগ্নিক এবং তার বান্ধবী ঐন্দ্রিলার নামে অভিযোগ করেছেন । এই অবস্থাই এই মৃত্যুকে কেন্দ্র করে একের পর এক নতুন তথ্য উঠে আসছে । পল্লবীর পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের পাশাপাশি সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগেও সাগ্নিকের বিরুদ্ধে মামলা হয়েছে। এই প্রেক্ষিতে পল্লবীর লিভ–ইন সঙ্গীকে গভীর রাত পর্যন্ত জেরা করে পুলিশ।

‘পল্লবী ভালো মেয়ে ছিল না‘

সোমবার গড়ফা থানায় হাজির ছিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক অতুল ভি। তাঁর তত্ত্বাবধানেই পুলিশের বিভিন্ন প্রশ্নের সামনে পড়তে হয় সাগ্নিককে। চাওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ তথ্যও। তদন্তে জানা গিয়েছে পল্লবী ও সাগ্নিক মিলে কিছু সম্পত্তি কিনেছিলেন। গভীর রাতের জেরায় সেই সম্পর্কে সাগ্নিকের কাছে বিশদ তথ্য জানতে চাওয়া হয়। আরও একাধিক আর্থিক লেনদেন নিয়েও পুলিশের প্রশ্নের জবাব দিতে হয় সাগ্নিককে।

এই অবস্থায় এবার বিস্ফোরক মন্তব্য করলেন সাগ্নিক এর হবু স্ত্রী সুকন্যা । সুকন্যার দাবি সাগ্নিক এর সঙ্গে সব জেনেশুনেই সম্পর্কে জড়িয়েছিলেন পল্লবী । সুকন্যা আরো বলেন, ‘পল্লবী ভালো মেয়ে ছিল না ওর পক্ষে অত দামি উপহার দেওয়া সম্ভব নয় । সাগ্নিক কাউকে মেরে ফেলতে পারেনা’।

19 9

এক প্রথম শ্রেণীর বাংলা দৈনিক এর কাছে সাগ্নিক এর হবু স্ত্রী সুকন্যা জানিয়েছেন , ‘পল্লবী তারই বন্ধু ছিল। এছাড়াও ঐন্দ্রিলাও আমার বন্ধু ছিল। আমরা একে অপরকে দীর্ঘদিন ধরে চিনতাম। সাগ্নিকের সঙ্গে তার বিয়ে ঠিক হয় তখন রেজিস্ট্রি বিয়েতে সাক্ষী হওয়ার কথা ছিল পল্লবীর । বিয়ের নোটিশের তার নামও ছিল’।

20 9

সুকন্যা অভিযোগ করেন ‘শেষ পর্যন্ত বিয়ে হয়নি পল্লবীর জন্যই । আমার অনুপস্থিতিতে ওরা মেলামেশা করত। আমি সেটা বুঝতে পারি। বাধ্য হয়েই ‘ত্রিকোণ সম্পর্ক’ থেকে বেরিয়ে আসি আমি। আমার মনে হয়েছিল, সাগ্নিকের আর্থিক সচ্ছলতার জন্যই ওঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল পল্লবী’।

‘পল্লবী ভালো মেয়ে ছিল না ‘ সাগ্নিকের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য হবু স্ত্রী সুকন্যার

তিনি আরও বলেন, ‘আমি খবরে থাকতে ভালবাসি না। পল্লবী-সাগ্নিকের কথা জানার পরও এ করকম চুপচাপই সরে এসেছিলাম। কিন্তু, গত দু’দিনে সাগ্নিকের বিরুদ্ধে আনা খুনের অভিযোগ এবং পল্লবীর পরিবারের তরফে সাগ্নিককে দোষী সাজানোর চেষ্টা দেখে মুখ খুলতে বাধ্য হলাম’। সব মিলিয়ে এই মৃত্যুকে কেন্দ্র করে উঠছে অনেক প্রশ্ন, অনেক ধোঁয়াশা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত