নজরবন্দি ব্যুরো: কানাঘুষো শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। এবার একেবারে প্রকাশ্যে এল কংগ্রেস নেতার বিচ্ছেদের খবর। রাজস্থানে কংগ্রেস নেতা সচিন পাইলট সামনে আনলেন তাঁর বিচ্ছেদের খবর। বিধানসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার সময় তিনি উল্লেখ করেছেন, সারা আব্দুল্লার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁরা। রাজনৈতিক পরিবারের মেয়ে সারার সঙ্গে প্রায় ১৯ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন সচিন।
আরও পড়ুন: মাসের শুরুতেই ধাক্কা, ১০০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের মূল্য


তাঁদের দুই সন্তানও রয়েছে। দাম্পত্যের আগেও বহুদিনের সম্পর্ক ছিল সচিন-সারার। এবার সেই সম্পর্কে ইতি। মনোনয়ন পত্রে স্ত্রীর নামের জায়গায় লেখা রয়েছে ‘ডিভোর্সড’। আর তাতেই জল্পনার অবসান হয়েছে। তবে কংগ্রেস নেতা এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল শচীনের।

দুই দশকের এই বৈবাহিক সম্পর্কে বিচ্ছেদের ঘটনায় স্বাভাবিকভাবেই জল্পনা তুঙ্গে উঠেছে। ৪৬ বছরের শচীনের বিবাহ বিচ্ছেদের ঘটনা এই প্রথম প্রকাশ্যে এল। ওমর আবদুল্লার বোন সারার সঙ্গে শচীন পাইলটের বিয়ে হয়েছিল ২০০৪ সালে। লন্ডনে এমবিএ পড়ার সময়েই জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লার মেয়ে সারার সঙ্গে আলাপ হয় শচীনের।
১৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন সচিন পাইলট ও সারা



তিনি ছিলেন কংগ্রেস পরিবারের ছেলে। তাঁর বাবা প্রয়াত রাজেশ পাইলট কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন একসময়। প্রথম দিকে দু’জনের সম্পর্ক নিয়ে পরিবারের আপত্তি থাকলেও দুই রাজনৈতিক পরিবারের মধ্যে সম্পর্ক তৈরি হয় শচীন-সারার হাত ধরে। তবে রাজনীতির ময়দানে কখনই সক্রিয় হতে দেখা যায়নি সারাকে।








