মাসের শুরুতেই ধাক্কা, ১০০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের মূল্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: উৎসবের মরশুমে আরও বাড়ল জ্বালানি জ্বালা। একধাক্কায় সিলিন্ডার পিছু ১০০ টাকা করে বাড়িয়ে দেওয়া হল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। গত ২ মাসে এই নিয়ে দ্বিতীয়বার বাড়ল বাণিজ্যিক গ্যাসের মূল্য। তবে স্বস্তির খবর হল ঘরোয়া কাজে ব্যবহৃত LPG বা রান্নার গ্যাসের দাম এদিন বাড়ানো হয়নি। এবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১৯৪৩ টাকা।

আরও পড়ুন: বিদ্যাসাগর সেতু আংশিক বন্ধ হচ্ছে আগামী ৮ মাসের জন্যে, বুধেই শুরু বিপর্যয়

আজ, নভেম্বর মাসের প্রথম দিন থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে। প্রতি মাসের শুরুতেই অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে বিশ্ববাজারে অপরিশোধিত পেট্রোলিয়ামের দামের বিচার করে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করা হবে কি না, তার সিদ্ধান্ত নেয়। আগে যেখানে ১৯ কেজি বাণিজ্য়িক এলপিজি সিলিন্ডার কিনতে কলকাতায় খরচ হত ১৮৩৯ টাকা, সেখানেই এবার ১৯ কেজির সিলিন্ডার কিনতে খরচ হবে ১৯৪৩ টাকা।

মাসের শুরুতেই ধাক্কা, ১০০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের মূল্য
মাসের শুরুতেই ধাক্কা, ১০০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের মূল্য

গত সেপ্টেম্বর মাসে কলকাতায় ১৯ কেজির ভর্তুকিহীন বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিস ১৬৩৬ টাকা। অক্টোবর মাসে ২০৩.৫ টাকা গ্যাসের দাম বাড়ায়, নতুন দাম হয় ১৮৩৯ টাকা। এবার আরও ১০৪ টাকা দাম বৃদ্ধি হওয়ায় নতুন দাম হল ১৯৪৩ টাকা। তবে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে পরপর বেশ কয়েক দফা বাণিজ্যিক গ্যাসের দাম কমানো হয়েছিল।

মাসের শুরুতেই ধাক্কা, ১০০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের মূল্য

1

কিন্তু উৎসবের মরশুমে সেটা আবার বাড়ানো হল। এর আগে গত ১ অক্টোবর একধাক্কায় সিলিন্ডার পিছু ২০৯ টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছিল। বাণিজ্যিক গ‌্যাসের দাম বাড়ায় রান্না করা খাবারের দাম বাড়বে। যার পরোক্ষ প্রভাব পড়বে পণ্যের বাজারেও।

3

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত