টিকা নিলেন পুতিন কন্যা। বিশ্বের প্ৰথম করোনা ভ্যাকসিন রাশিয়ার! BigBreaking

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টিকা নিলেন পুতিন কন্যা। বিশ্বের প্ৰথম করোনা ভ্যাকসিন রাশিয়ার! কথা ছিল আগামীকাল অর্থাৎ ১২ই আগস্ট আত্মপ্রকাশ ঘটবে বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের। কিন্তু পুরো বিশ্বকে চমকে দিয়ে আজই টিকা বাজারে নিয়ে এল রাশিয়া। রাশিয়ায় শুরু হয়েছে সমস্ত রকমের প্রস্তুতি। কোভিড-১৯ কে রুখতে সক্ষম তাঁদের ভ্যাকসিন বলে দাবি জানিয়েছে রাশিয়া। গামালোয়া ন্যাশানাল রিসার্চ সেন্টার অফ এপিডেমোলজি এন্ড মাইক্রোবায়োলজি এই ভ্যাকসিন বাজারে আনছে। জানা যাচ্ছে, এই ভ্যাকসিনটি সংক্রমণ আটকাতে পুরোপুরি সক্ষম। কিন্তু কীভাবে কাজ করবে এই ভ্যাকসিন? সে সম্পর্কেও বিস্তারিত তথ্য দিয়েছে রাশিয়া।

আরও পড়ুনঃ রাজ্যে একদিনে মৃত্যু চার দিকপাল চিকিৎসকের; শোকস্তব্ধ বাংলা।

রাশিয়া জানিয়েছে তাঁদের ভ্যাকসিনের প্রয়োগে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়। ইতিমধ্যে বুরডেকো হাসপাতালে টেস্টও করা হয়েছে। গামালোয়া ন্যাশানাল রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা জানিয়েছেন, করোনা যুদ্ধে প্রথম সারিতে থেকে যারা লড়াই করছেন তাঁদের সর্বপ্রথম এই ভ্যাকসিন দেওয়া হবে। মস্কোর গ্যামলিয়া রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর আলেকজান্ডার গিন্টসবার্গ জানিয়েছেন, এই ভ্যাকসিন কিছু নিষ্প্রাণ পার্টিকলস তৈরি করবে। যা শরীরের অ্যাডিনো ভাইরাসের উপস্থিতির কারনে তৈরি হবে। এবং সেখান থেকেই তৈরি হবে করোনা মোকাবিলার অ্যান্টিবডি।

গ্যামলিয়া রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে তাঁদের ভ্যাকসিন সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন। গ্যামলিয়া রিসার্চ ইনস্টিটিউট বিবৃতি দিয়ে জানিয়েছে ভ্যাকসিন দেওয়ার পর ভ্যাকসিন ধারকের শরীরে জ্বর আসতে পারে। যেহেতু এটি শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করতে কাজ শুরু করবে সেকারনেই আসতে পারে জ্বর। সাধারণ প্যারাসিটামল খেলেই এই জ্বর চলে যাবে বলে জানিয়েছেন গবেষকরা। কথা ছিল আগামীকাল অর্থাৎ ১২ই আগস্ট করোনা ভ্যাকসিনের আত্মপ্রকাশ ঘটবে রাশিয়ায়। কিন্তু আজই তাঁরা টিকার আত্মপ্রকাশ ঘটাল। সাহসী সিদ্ধান্ত নিলেন ভ্লাদিমির পুতিন। নিজের কন্যাকে ভ্যাকসিনের প্রথম ডোজ দিয়ে তিনি বিশ্ব কে বার্তা দিলেন এই টিকা কতটা নিরাপদ। উল্লেখ্য আমেরিকা এবং চিন কে পিছনে ফেলে প্রথন টিকার শিরোপা নিল রাশিয়া।

টিকা নিলেন পুতিন কন্যা। আলেকজান্ডার গিন্টসবার্গ জানিয়েছিলেন তিনি নিজে ও তাঁর সংস্থার গবেষকরা প্রথম এই ভ্যাকসিন নেবেন। কিন্তু পরে সিদ্ধান্তের পরিবর্তন হয়। প্রথম টিকা নেন রাষ্টপতির কণ্যা। এবার দেশের জনগন কে ভ্যাকসিনেশনের কাজ শুরু করবে রাশিয়া সরকার। অক্টোবরের মধ্যেই প্রত্যেকে পেয়ে যাবেন করোনা ভাইরাসের ভ্যাকসিন বলে জানিয়েছে রাশিয়া সরকার।  এখন দেখার রাশিয়া কত তাড়াতাড়ি এই ভ্যাকসিন বিশ্ববাজারের জন্যে খুলে দেয়। টিকার বিষয়টিকে রাশিয়া মহাবিশ্বে প্রথম মহাকাশযান পাঠানোর সাথে তুলনা করেছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর ছাড়পত্র ছাড়া এটি অন্য দেশে ব্যবহার করা যাবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর